এরশাদকে শাস্তি দেবে কে?
ফজলুর রহমান

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | শনিবার 4 সেপ্টেম্বর 2010 11:40 পুর্বাহ্ন ২০ ভাদ্র ১৪১৭

আমাদের রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ করে দিয়েছেন হাইকোর্ট। সংবিধান প্রদত্ত জনগণের গণতন্ত্র  যাতে সুসংহত হয়, আর যেন কোনো সামরিক শাসক অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে সে লক্ষ্যে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রথমে ৫ম সংশোধনী বাতিল এবং ২৬ আগস্ট ৭ম সংশোধনী বাতিল করে যে রায় দিয়েছেন তাতে করে জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের জারি করা সামরিক আইনের শাসন বাতিল বলে গণ্য হয়েছে। একই সঙ্গে সে সময়ে তাদের ক্ষমতা দখলও অবৈধ বলে ঘোষণা করেছেন কোর্ট। (আরও…)

একটি প্রকল্প : কিছু অসঙ্গতি
মোহা. মোশাররফ হোসেন

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | শনিবার 4 সেপ্টেম্বর 2010 11:38 পুর্বাহ্ন ২০ ভাদ্র ১৪১৭

এ মুহূর্তে সুরক্ষিত ঘোষিত প্রতœস্থলের সংখ্যা এ দেশে ২২৫টি। এগুলোর মধ্যে কোনো কোনোটিতে এক বা একাধিক ঢিবি অথবা পুরাস্থাপনা কিংবা ঐতিহাসিক স্থাপনা রয়েছে। উদাহরণ স্বরূপ চাঁপাইনবাবগঞ্জের লক্ষণাবতী-গৌড়ের উপ-শহরের কথা বলা যায়। এ প্রতœস্থলটির মধ্যে রয়েছে ছোট সোনামসজিদ, শাহ নেয়ামত উল্লাহ ওয়ালীর মাজার ও মসজিদ, শাহ সুজার হাম্মাম, দারাসবাড়ি মসজিদ (মাদ্রাসা), খানিয়াদিঘি মসজিদ (রাজবিবি মসজিদ), বালিয়াদিঘি মসজিদ, গৌড় দুর্গের দক্ষিণ প্রাচীরের অংশবিশেষ, শিয়ালমারা, দুধপুকুর প্রভৃতি পুরাস্থাপনা। এ ধরনের অন্যান্য স্বনামধন্য প্রতœস্থল হলো মহাস্থানগড়, ময়নামতি, সোনারগাঁও, লালবাগ দুর্গ, খলিফাতাবাদ শহর ও শহর মহম্মদাবাদ। আবার একক ঐতিহাসিক ইমারত নিয়েও অনেক প্রতœস্থল রয়েছে; যেমন- দিনাজপুরের সুরাহ মসজিদ ও কান্তজি মন্দির, বাগেরহাটের কোদলা মঠ (অযোধ্যা মঠ), ফরিদপুরের মথুরাপুর দেউল, মাদারীপুরের রাজারাম মন্দির, কিশোরগঞ্জের অষ্টগ্রাম কুতুবশাহী মসজিদ, বরিশালের মিয়াবাড়ি মসজিদ প্রভৃতি। (আরও…)

অর্থনীতি: টিসিবির আরো একটি ব্যর্থ উদ্যোগ
কাওসার রহমান

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | শনিবার 4 সেপ্টেম্বর 2010 11:31 পুর্বাহ্ন ২০ ভাদ্র ১৪১৭

প্রতিবছর রোজা এলেই সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে কম মূল্যে ক্রেতাসাধারণের কাছে সরবরাহের উদ্যোগ নেয়। আবার সেই পণ্য আমদানিকে কেন্দ্র করেও চলে নানা নাটক। শেষ পর্যন্ত তড়িঘড়ি করে রোজার শুরুতে নামেমাত্র কিছু পণ্য নিয়ে বাজারে হাজির হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবার প্রায় ছয় মাস আগে থেকে রোজায় কম মূল্যে নিত্যপণ্য বাজারে সরবরাহের জন্য টিসিবি উদ্যোগ নেয়। মূলত রোজার সময় নিত্যপণ্যের বাজারকে স্থিতিশীল রাখার জন্য এ উদ্যোগ নেয়া হয়। শেষ পর্যন্ত রোজার মাত্র দুদিন আগে ৯ আগস্ট থেকে ২০ হাজার টন চিনি, দুই হাজার টন ছোলা, নয় হাজার ১শ টন মসুর ডাল এবং ১৪ হাজার টন সয়াবিন তেল সংগ্রহ করতে সমর্থ (আরও…)