নি উ ই য় র্কে র চি ঠি: দ্য ফিউজিটিভ
লুতফুন নাহার লতা

সাপ্তাহিক ২০০০ | প্রবাসের চিঠি | বুধবার 8 সেপ্টেম্বর 2010 12:50 অপরাহ্ন ২৪ ভাদ্র ১৪১৭

আজকের রাতটা কেমন যেন অন্যরকম লাগছে লাইলীর। সারাদিন আজ সে এত কাজ করেছে তবু যেন তার একটুও ক্লান্তি নেই। রাত এখন কত হবে! দুটো কিংবা তিনটে, তবু তার কাজের শেষ নেই। মাত্র গতকাল সে এই নতুন স্টুডিও অ্যাপার্টমেন্টটিতে উঠেছে। পনেরো বছর আগে যখন সে এদেশে এসেছে সেই থেকে এই জ্যাকসন হাইটসেই বাস করছে। নিউইয়র্কের কুইন্স এলাকা তখন আজকের মতো ছিল না। আস্তে আস্তে জুইস, গ্রিক আর স্প্যানিশদের কাছ থেকে ব্যবসা-বাণিজ্য, বসতি চলে আসছে বাঙালিদের হাতেও, বিশেষ করে জ্যাকসন হাইটস এলাকার সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি এইট স্ট্রিট পর্যন্ত তো বটেই। (আরও…)