ভ্র ম ণ: প্যারিসের প্রেমে ভার্সাইয়ের ভালবাসায়
কাজী সাইফউদ্দীন বেন্নূর

সাপ্তাহিক ২০০০ | ফিচার | বুধবার 8 সেপ্টেম্বর 2010 1:58 অপরাহ্ন ২৪ ভাদ্র ১৪১৭

পারীর প্রতি পূর্বরাগ
চিরায়ত ভ্রমণকাহিনী ‘পথে প্রবাসে’র লেখক অন্নদাশংকর রায়ের ভাষ্যে Ñ ‘অর্দ্ধেক নগরী তুমি অর্দ্ধেক কল্পনা’। সুনীল গঙ্গোপাধ্যায় ‘ছবির দেশে কবিতার দেশে’ বইয়ে লিখেছেন, ‘প্রত্যেক শিল্পীরই দুটি মাতৃভূমি। একটি, যেখানে সে জন্মেছে, অন্যটি হলো ফ্রান্স’। আমি শিল্পী নই, নিতান্তই নাড়ি টেপা ডাক্তার। তবু প্যারিসের প্রতি আমার আজন্ম আকর্ষণÑ তাকে জেনে এসেছি এক স্বপ্নের শহর হিসাবে। যখন আমি চার বছরের শিশু, আমার পিতা উচ্চ শিক্ষার্থে গিয়েছিলেন লন্ডন ইউনিভার্সিটিতে। দেশে ফেরার পথে ঘুরে এসেছিলেন রোম এবং প্যারিস। সে যুগে বিলেতফেরত মানুষ যেন নিজেই ছিলেন এক দর্শনীয় বস্তু। বহুবার বহু আসরে স্বভাবতই তাকে বর্ণনা করতে হয়েছে ভ্রমণ অভিজ্ঞতা। মজলিশি ঢঙে  বলা যায় তার সেই গল্পগুলোতে প্যারিসের প্রতি ছিল প্রচ্ছন্ন পক্ষপাতিত্ব। তিনি নিয়ে এসেছিলেন আইফেল টাওয়ারের উজ্জ্বল সোনালি রঙের একটি রেপ্লিকা। বহুকাল আমাদের বাড়ির কাচের আলমারির শোভাবর্ধন করেছিল সেটা। সেই থেকে পারীর প্রতি আমার এক তীব্র পূর্বরাগ। (আরও…)

পৃথিবী বুড়িয়ে যাচ্ছে পাড়ি জমাও মহাশূন্যে
আসাদ জোবায়ের

সাপ্তাহিক ২০০০ | ফিচার | বুধবার 8 সেপ্টেম্বর 2010 12:57 অপরাহ্ন ২৪ ভাদ্র ১৪১৭

মায়ান সম্প্রদায়ের কোনো কোনো প-িতের মতে, ২০১২ সালের ২১ ডিসেম্বর পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন ঘটবে। হয়তো সেটাই হবে এই সভ্যতা ধ্বংস হয়ে নতুন সভ্যতার শুরু। মায়ান বর্ষপঞ্জিকার একটি চক্র শেষ হবে ওই দিন। এখান থেকেই এই ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে। কেউ বিশ্বাস করুক আর না করুক চলচ্চিত্র পরিচালক রোনান্ড এমেরিক কিন্তু এই ধারণার ওপর ভিত্তি করে ২০১২ নামের এক ছবি বানিয়ে ঠিকই কামিয়ে নিয়েছেন প্রায় ৭৬ কোটি ৮০ লাখ ডলার। এ তো গেল অবৈজ্ঞানিক এক ধারণার কথা। কিন্তু পৃথিবীর সমাপ্তি সম্পর্কে বর্তমান বিজ্ঞানীরা কী ভাবছেন? (আরও…)

নেপালে বাংলার ঐতিহ্যবাহী চর্যাগীতি নৃত্যের খোঁজে
সাইমন জাকারিয়া

সাপ্তাহিক ২০০০ | ফিচার | বুধবার 8 সেপ্টেম্বর 2010 12:55 অপরাহ্ন ২৪ ভাদ্র ১৪১৭

চর্যাগীতি-নৃত্য এক সময় বাংলাদেশের নিজস্ব সাহিত্য ও সাংস্কৃতিক সম্পদ ছিল। আজ থেকে প্রায় বারো-তেরোশ বছর আগে এদেশের বৌদ্ধ সাধক-কবি, গায়ক ও নৃত্যশিল্পীরা ছিল চর্যাগীতি-নৃত্যের ধারক ও বাহক। কিন্তু ১৯০৭ খ্রিস্টাব্দের আগে এই তথ্য বাংলাদেশের কেউ জানতেন না। ওই বছর নেপালের রাজদরবার গ্রন্থাগার (বর্তমান ন্যাশনাল আর্কাইভস) হতে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতির পা-ুলিপি আবিষ্কার করেন। চর্যাগীতির পা-ুলিপিটি তিনি আরো তিনটি পুঁথির সঙ্গে একত্রে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে বিস্তৃত ভূমিকাসহ ১৯১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে প্রকাশ করেন। গ্রন্থের ভূমিকায় তিনি লিখেছেনÑ ১৯০৭ সালে আবার নেপালে গিয়া আমি কয়েকখানি পুঁথি দেখিতে পাইলাম। একখানির নাম ‘চর্য্যাচর্য্য-বিনিশ্চয়’, উহাতে কতকগুলি কীর্তনের গান আছে…গানগুলি বৈষ্ণবদের কীর্তনের মত, নাম ‘চর্য্যাপদ’।… আমার বিশ্বাস, যাঁরা এই ভাষা লিখিয়াছেন, তাঁরা বাঙ্গালা ও তন্নিকটবর্তী দেশের লোক। অনেকে যে বাঙ্গালী, তাহার প্রমাণও পাওয়া গিয়াছে।” যেমন চর্যাগীতির সর্বাধিক পদের রচয়িতা (আরও…)

দ্বিচারিণী
সাযযাদ কাদির

সাপ্তাহিক ২০০০ | ফিচার | বুধবার 8 সেপ্টেম্বর 2010 12:03 অপরাহ্ন ২৪ ভাদ্র ১৪১৭

সুনামি, তারপর আইলা। এই দুই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমাদের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে ঘটে ব্যাপক মানবিক বিপর্যয়। জানমালের ক্ষয়ক্ষতি হয় প্রচুর, সেই সঙ্গে আশ্রয়-অবলম্বনহীন হয়ে পড়ে অসংখ্য মানুষ। সাগর থেকে নিখোঁজ হয় অনেক জেলে এবং সাধারণ নৌযাত্রী। আশঙ্কা করা হয় তারা আর বেঁচে নেই। মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে তাদের স্বজনরা এক সময় ত্যাগ করেন তাদের ফিরে পাওয়ার আশা, ধরে নেন তাদের আশঙ্কাই সত্য হয়েছে শেষ পর্যন্ত। তবে সেই দুর্ভাগাদের অনেকে বেঁচে যান অলৌকিকভাবে। তা গেলেও অনেক সময় স্বদেশে স্বজনের কাছে ফিরে আসা সহজ হয় না তাদের। সম্প্রতি এমন ক’জন জেলে অপরিসীম দুর্ভোগ ও কষ্ট স্বীকার করে, কয়েক বছর পর ফিরে এসেছেন স্বগ্রামে। কিন্তু ফেলে যাওয়া ঘর-সংসার আর ফিরে পাননি তাঁরা। সবার স্ত্রীই এর মধ্যে হয়ে গেছেন পরস্ত্রী। নিখোঁজ স্বামীদের মৃত ভেবে তাঁরা বিয়ে করেছেন আবার। (আরও…)

সমকালের মহত্তম অঙ্গীকারনামা ৪০ কোটিপতির ত্যাগী উদ্যোগ
সুদীপ্ত সালাম

সাপ্তাহিক ২০০০ | ফিচার | বুধবার 8 সেপ্টেম্বর 2010 12:02 অপরাহ্ন ২৪ ভাদ্র ১৪১৭

যুদ্ধবিধ্বস্ত, দুর্যোগ ও দুর্ঘটনাকবলিত বর্তমান বিশ্বে এখন ভীতিকর ও নেতিবাচক সংবাদের ছড়াছড়ি। কিন্তু হাজারো দুঃসংবাদের মাঝে হঠাৎ করেই বিদ্যুতের মতো ঝলসে উঠল একটি মহাসুসংবাদ। অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে ১ নম্বরে থাকা পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ ডজনেরও বেশি কোটিপতি ব্যক্তি ও দম্পতি তাদের উপার্জিত অর্থের কমপক্ষে অর্ধেক বিশ্বমানবতার প্রয়োজনে দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।  এ মহান উদ্যোগের সূচনা-পুরুষ বিল গেটস ও ওয়ারেন। (আরও…)

আমেরিকান শতাব্দী দিকপালদের কথা

সাপ্তাহিক ২০০০ | ফিচার | বুধবার 8 সেপ্টেম্বর 2010 11:36 পুর্বাহ্ন ২৪ ভাদ্র ১৪১৭

মূল : মার্ক ন’মন
অনুসৃতি : আতাউর রহমান

২৭ জানুয়ারি। অনেকে এই দিনটিকে আমেরিকান সাহিত্যে কৃষ্ণ-অক্ষরে লেখা দিবস হিসাবে অভিহিত করতে শুরু করেছেন। ২০০৯ সালের এই দিনে জন আপডিক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ক্ষতি কাটিয়ে না উঠতেই তারই প্রথম মৃত্যুবার্ষিকীতে পরলোকগমন করলেন জেডি সেলিঞ্জার।
কেউ কেউ বলছেন, এটি একটি ‘কৃত্রিম’ সমকালীনতা। অথচ জন আপডিক ও সেলিঞ্জার উভয়েই তাদের সাহিত্যকর্মে কৃত্রিমতাকে বর্জন করেছেন। প্রত্যাখ্যান করেছেন বাস্তবতাবিবর্জিত বিষয়সমূহ। তবে ১৯১০, ১৯২০ এবং ১৯৩০-এর দশকে জন্মগ্রহণকারী আমেরিকান সাহিত্যের দিকপালদের ন্যূনতম সময়ের ব্যবধানে মৃত্যুবরণ নিঃসন্দেহে এক ধরনের প্রতীকী গুরুত্ব বহন করে। ২০০৭ সালে ৪ মাসের ব্যবধানে মারা গেলেন নরমান মেইলার ও কুর্ট ভনিগাট। তারাও ছিলেন সেলিঞ্জারের মতো দ্বিতীয় মহাযুদ্ধের অভিজ্ঞতাসমৃদ্ধ পোড়খাওয়া সাহিত্যিক। তাদের মৃত্যু আমেরিকান সাহিত্যের এক উজ্জ্বল যুগের যবনিকাপাতের সূচনা করে। (আরও…)