আড্ডা: ঈদরান্না নিয়ে ২০০০-এর আড্ডা

সাপ্তাহিক ২০০০ | বিবিধ | শনিবার 4 সেপ্টেম্বর 2010 11:54 পুর্বাহ্ন ২০ ভাদ্র ১৪১৭

ঈদের রান্না নিয়ে ব্যতিক্রমী এক আড্ডার আয়োজন করা হয় সাপ্তাহিক ২০০০-এর কার্যালয়ে। রন্ধনবিষয়ক এ আড্ডায় রান্নার বিভিন্ন দিক, এ শিল্পের উন্নয়ন, রান্নার মান, খাদ্যের পুষ্টিগুণসহ নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন রন্ধনশিল্পী ও পুষ্টিবিদ রাহিমা সুলতানা রীতা, আলীয়া ওহাব, অনুপমা হক স্বাতি, আফরিনা শিপন, রীমা জুলফিকার। এই আড্ডার সঞ্চালকের দায়িত্ব পালন
করেন বর্ষা গাঙ্গুলী (আরও…)

লাইফস্টাইল

সাপ্তাহিক ২০০০ | বিবিধ | শনিবার 4 সেপ্টেম্বর 2010 11:53 পুর্বাহ্ন ২০ ভাদ্র ১৪১৭

ঈদে পরিপাটি রান্নাঘর


আর কয়েকদিন পরই পালিত হতে যাচ্ছে খুশির ঈদ উৎসব। ঘরে ঘরে ঈদ আয়োজন চলছে বেশ জোরেশোরে। পোশাক কেনাকাটা, নিজের যতœ আর বাড়িঘর পরিপাটি করার পর চোখ দিতে হয় রান্নাঘরের দিকে। কারণ এক মাস সংযম পালন করার পর ঈদের দিনে মজার মজার রেসিপির অপেক্ষায় থাকে সবাই। তাই সব আয়োজনের পাশাপাশি রান্নাঘরের সাজসজ্জা, আধুনিকতা আর পরিচ্ছন্নতার প্রতি নজর দেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। ঈদের দিনে রান্নার আয়োজনে বাড়ির গৃহিণীকে বেশ খানিকটা সময় রান্না ঘরে কাটাতে হয়। অন্য সব কাজ, মেহমান আপ্যায়ন, রান্নার জোগাড় করতে করতে রান্নাঘরের সাজসজ্জার কথা অনেকেরই মনে থাকে না। তাই এ ব্যাপারে সুশৃঙ্খল ব্যবস্থাপনা বজায় রাখতে ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত রান্নাঘরের সাজসজ্জা নিয়ে একটু আগেভাগেই চিন্তা করুন। (আরও…)

কাটুন – রফিকুন নবী

সাপ্তাহিক ২০০০ | বিবিধ | শনিবার 4 সেপ্টেম্বর 2010 11:51 পুর্বাহ্ন ২০ ভাদ্র ১৪১৭

টোকাই- রনবী

টেকনোলজি

সাপ্তাহিক ২০০০ | বিবিধ | শনিবার 4 সেপ্টেম্বর 2010 11:32 পুর্বাহ্ন ২০ ভাদ্র ১৪১৭


ফুজিৎসু এলএইচ ৭০০ নোটবুক

বিশ্বখ্যাত জাপানি ফুজিৎসু ব্র্যান্ড-এর এলএইচ ৭০০ মডেলের নোটবুক এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এতে আছে ইন্টেল কোরআই থ্রি ৩৩০ এম প্রসেসর। যার গতি ২.১৩ গিগাহার্টজ, ৩ মেগাবাইট স্মার্ট ক্যাশ মেমোরি এবং আরও আছে এলভিডিয়া জিফোর্সের ৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৩২০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক। অপারেটিং সিস্টেম হিসাবে আছে জেনুইন উইন্ডোজ ৭ হোম বেসিক ভার্সন। ১৪ ইঞ্চি ব্যাক-লাইট এলইডি ডিসপ্লে নোটবুকটিকে আরও আকর্ষণীয় করেছে। যোগাযোগের জন্য আছে ব্লু-টুথ ২.১, ল্যাল ও ওয়াইফাই সুবিধা। এছাড়াও ভিডিও চ্যাটিংয়ের জন্য রয়েছে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং মাল্টিমিডিয়ার জন্য ডুয়েল লেয়ার ডিভিডি রাইটার, রিয়েলটেক এইচডি অডিও (আরও…)