banner ad

RSSAll Entries in the "সম্পাদকীয়" Category

১২ ফাল্গুন ১৪১৮ ২৪ ফেব্রুয়ারি ২০১২ বর্ষ ১৪ সংখ্যা ৪১

জনপ্রশাসনের গুরুত্বকে খাটো করে দেখার কোনো উপায় নেই। সভ্যতার এই বিন্দুতে এসে রাষ্ট্র যে অবয়ব নিয়েছে তাতে একটা সক্ষম, সৎ ও গতিশীল জনপ্রশাসন অপরিহার্য। জনপ্রশাসনের আচরণেই রাষ্ট্রের চরিত্র প্রতিফলিত হয়। বর্তমান বিশ্বে বেশকটি জনপ্রশাসন পরিচালন পদ্ধতি বিদ্যমান। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জনপ্রশাসন পদ্ধতি সবচেয়ে বেশি আলোচিত। যুক্তরাষ্ট্রের প্রশাসন প্রেসিডেন্টকেন্দ্রিক। প্রেসিডেন্ট বদলে গেলে প্রায় হাজারখানেক [...]

৫ ফাল্গুন ১৪১৮ ১৭ ফেব্রুয়ারি ২০১২ বর্ষ ১৪ সংখ্যা ৪০

রাষ্ট্র কি নিপীড়নের হাতিয়ার, না কল্যাণের প্রতিষ্ঠান? প্রশ্নটা ওঠে তখনই, যখন রাষ্ট্র আর জনগণের কল্যাণ করে না অথবা ব্যাপক জনগোষ্ঠীর জন্য নিপীড়ন যন্ত্র হয়ে ওঠে বা জনমানসে রাষ্ট্রের ভাবমূর্তিটাই এমন যে জনগণ একে আর কল্যাণের কাঠামো মনে করে না। রাষ্ট্রের, অন্য কথায় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগের জনগণকে যে সেবা দেয়ার কথা তা না দিয়ে যখন নিপীড়ক [...]

২৮ মাঘ ১৪১৮ ১০ ফেব্রুয়ারি ২০১২ বর্ষ ১৪ সংখ্যা ৩৯

ফটোগ্রাফি : তুহিন হোসেন প্রচ্ছদ : হাবিবুর রহমান মডেল : অপ্সরা মেকআপ : হিরু   সমš^য়ক : মাহবুব রেজা অলঙ্করণ : গৌতম ঘোষ গ্রাফিক্স : খন্দকার শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, খালেদ মাসুদ   ভালবাসা, বন্ধুত্ব এবং সমাজ একসঙ্গে মিলে তৈরি করেছে মানুষের স্বর্গ, যার ভিন্ন নাম সভ্যতা। তাই মানুষের সমাজে ভালবাসা অমিয়সম বিবেচিত হয়। সভ্যতার [...]

২১ মাঘ ১৪১৮ ৩ ফেব্রুয়ারি ২০১২ বর্ষ ১৪ সংখ্যা ৩৮

রংপুর মেডিক্যাল কলেজে সাংসদ প্রহৃত হওয়ার ঘটনা, তাকে অভিযুক্ত করে মামলা হয়তো তেমন বড় কিছু নয়। কিন্তু এই ঘটনাটি যে বিষয়ের ওপর আলো ফেলে তা অত্যন্ত গুরুত্ববহ। মানুষের চোখে রাজনীতিকদের অবস্থান প্রকট করে তোলে। এমনিতেই বাংলাদেশের সাংসদগণ আইনপ্রণেতা এবং উন্নয়ন কর্মকাণ্ডের নিয়ামক। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়, রাষ্ট্র পরিচালনার দর্শন ঠিক করতে জাতীয় সংসদে আইন [...]

৭ মাঘ ১৪১৮ ২০ জানুয়ারি ২০১২ বর্ষ ১৪ সংখ্যা ৩৬

রাজনৈতিক দলগুলো কি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মতো প্রতিষ্ঠানকেও অসম্মান করবে? এ রকম সংশয় থেকে মুক্ত হওয়া যাচ্ছে না। বাংলাদেশের রাজনীতির একটা বড় ইস্যু হলো সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ঔদার্য ও পরার্থপরতা থাকা দরকার তা আমাদের রাজনীতিকদের নেই। এর প্রমাণ তত্তাবধায়ক সরকার ব্যবস্থা। এখন আইনত দেশে তত্তাবধায়ক সরকার নেই, তবে পক্ষে-বিপক্ষে মতামত প্রদান [...]

৩০ পৌষ ১৪১৮ ১৩ জানুয়ারি ২০১২ বর্ষ ১৪ সংখ্যা ৩৫

সব মৃত্যুই বেদনাদায়ক। কিছু কিছু মৃত্যু সময়, ব্যক্তি এবং মৃত্যুর কারণের জন্য বিশিষ্ট হয়ে ওঠে। সাংবাদিক দীনেশ দাসের মৃত্যুও বিশিষ্ট। দীনেশের মৃত্যু বিশিষ্ট কারণ এই মানুষটি নিরন্তর সংগ্রাম করেছেন জীবিকার জন্য, প্রথিতযশা সাংবাদিক মোনাজাতউদ্দিনকে বাঁচিয়ে রাখার জন্য, সর্বদা সজ্জন হিসাবে থাকতে পারার জন্য। সড়ক দুর্ঘটনায় এমন এক সময়  দীনেশের মৃত্যু হলো যখন আরেক সাংবাদিক একই [...]

২৩ পৌষ ১৪১৮ ৬ জানুয়ারি ২০১২ বর্ষ ১৪ সংখ্যা ৩৪

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার নতুন বিষয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের সীমিত ব্যবহার আশানুরূপ ফলাফল দিয়েছে। তবে ইভিএমকে ঘিরে রাজনৈতিক বিতর্ক, প্রযুক্তিভীতি ও ক্ষেত্রবিশেষে অপপ্রচার অব্যাহত আছে। এর ফলে নির্বাচন কমিশন এখনো ইভিএমের স্বাচ্ছন্দ্য ব্যবহার নিশ্চিত করতে পারেনি। এখানে বলে রাখা ভালো, প্রাগ্রসর প্রযুক্তির ব্যবহার সবসময়ই প্রগতির চাকাকে সামনে ঘুরিয়ে দেয়। [...]