banner ad

RSSAll Entries in the "ফিচার" Category

প্রথম নাটকের নায়ক আহমেদ মুসা

প্রথম নাটকের নায়ক
আহমেদ মুসা

১৯৮৯ সালের মধ্যভাগের এক দুপুরে প্রখ্যাত টিভি-ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী তার মুখোমুখি উপবিষ্ট আমাকে বললেন, স্ক্রিপ্ট পছন্দ হয়েছে। নায়কের চরিত্রে শক্তিমান অভিনেতা প্রয়োজন। আপনি কাকে প্রেফার করেন? আমি, জীবনের প্রথম টিভি নাটকের নায়ক নির্বাচনে মতামত দিতে পারব, এতটা ভাবিনি। সুযোগ পেয়ে দুরু-দুরু বুকে বললাম, হুমায়ুন ফরীদি হলে ভালো হয়। আতিকুল হক চৌধুরী সঙ্গে সঙ্গে সায় [...]

আরো ১০টি নতুন টেক-টয় সুদীপ্ত সালাম

আরো ১০টি নতুন টেক-টয়
সুদীপ্ত সালাম

প্রতিনিয়ত পৃথিবী পরিবর্তিত হচ্ছে। সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে সবকিছু। তথ্যপ্রযুক্তি দুনিয়ার দিকে তাকালে পরিবর্তনটা সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। যারা মনে করেন পরিবর্তনটা শুধু স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার ক্ষেত্রে হচ্ছে তাদের ধারণা ভুল। এর বাইরেও ক্ষেত্র রয়েছে এবং সমানতালে সেগুলোর পরিবর্তন হচ্ছে। পার্থক্য হলো আমরা সবসময় সে পরিবর্তনের খবর পাই না। পরিবর্তন এসেছে কব্জির ব্যান্ড [...]

ফ্রিজ বাজার করে ওভেনকে বলবে রান্না করতে! ২০০০ ডেস্ক

ফ্রিজ বাজার করে ওভেনকে বলবে রান্না করতে!
২০০০ ডেস্ক

  আপনি অফিসের কাজে ব্যস্ত? এ সময় কেউ একজন ফোন করে রাতে আপনার অতিথি হতে চাইল। আপনি এতটাই ব্যস্ত যে, অতিথিকে আপ্যায়ন করার মতো যথেষ্ট সময় নেই আপনার। এই পরিস্থিতিতে আপনাকে সহায়তা করতে এগিয়ে আসবে ‘স্মার্ট অ্যাপ্লায়েন্সেস’। যেমন বুদ্ধিমান রেফ্রিজারেটর, ওভেন, রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি। আপনার কাছে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ওইসব বুদ্ধিমান গ্যাজেটগুলোকে কাজের [...]

আয়োজন

আয়োজন

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী এবং ভারতের প্রথম ফটোগ্রাফিক পত্রিকা ‘বেটার ফটোগ্রাফি’তে সাপ্তাহিক ২০০০-এর ফটোসাংবাদিক সুদীপ্ত সালামের এই ছবিটি প্রকাশিত হয়েছে। মুম্বাইভিত্তিক এই পত্রিকার ফেব্রুয়ারি ২০১২ সংখ্যায় ছবিটি ছাপা হয়।   এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেলেন মাহবুব রেজা   এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১১ পেলেন মাহবুব রেজা, ধ্রুব এষ, সারওয়ার-উল-ইসলাম, মোকারম হোসেন ও অরুণ [...]

পথ নিয়ে চলে অমোঘ মুক্তির পথে আলী যাকের

পথ নিয়ে চলে অমোঘ মুক্তির পথে
আলী যাকের

(পূর্ব প্রকাশিতের পর) ১২   ইন্দিরা গান্ধী বিশ্ব জয় করে বেশিরভাগ গণতন্ত্রমনা নেতাদের এ কথা বোঝাতে সফল হলেন যে, বাংলাদেশের ¯^াধীনতা অবশ্যম্ভাবী। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশিদের আর থাকা সম্ভব নয়। বিভিন্ন দেশে কার্য সমাধা করে ইন্দিরা গান্ধী ৩ ডিসেম্বরে কলকাতায় এলেন দুটি উদ্দেশ্য নিয়ে। প্রথমত কলকাতার অদূরে অবস্থিত শরণার্থী শিবির পরিদর্শন এবং তার পর কলকাতার ময়দানে [...]

আমজনতাকে স্বপ্ন দেখিয়েছিল পাকিস্তান আহমদ রফিক

আমজনতাকে স্বপ্ন দেখিয়েছিল পাকিস্তান
আহমদ রফিক

১৯৪৭ সালের ১৪ আগস্ট। ঘটনাক্রমে সে সময় আমি গ্রামে, পরীক্ষা শেষের ফুরফুরে মেজাজে, ছুটির অবসরে। গ্রাম ব্রাহ্মণবাড়িয়া মহকুমার অন্তর্গত নবীনগর থানার শাহবাজপুর। ঠিক মেঘনাতীরে না হলেও মেঘনার সান্নিধ্যে, অর্থাৎ মেঘনার কোলঘেঁষা নাসিরাবাদের পরই শাহবাজপুর গ্রাম। বাড়ির উত্তর প্রান্তে দাঁড়ালে ফসলের ক্ষেত পার হয়ে দূরে দিগন্তরেখায় দেখা যায় মেঘনার অস্পষ্ট আভাস। আকাশ-নদী মাটি-গাছপালা মিলে গ্রামবাংলার এক [...]

অনন্তকাল বেঁচে থাকতে চলে গেলেন হুমায়ুন ফরীদি আব্দুল্লাহ্ নূহ

অনন্তকাল বেঁচে থাকতে চলে গেলেন হুমায়ুন ফরীদি
আব্দুল্লাহ্ নূহ

গত বছর ২৯ মে ৬০ তম জন্মদিনে হুমায়ুন ফরীদি বলেছিলেন, ‘নিজের কাছে অবাক লাগছে এই ভেবে যে, জীবন থেকে ৬০টি বছর পার হলো কীভাবে? তবে বুঝতে পারছি বয়স হয়েছে। সময় ফুরিয়ে আসছে, সুতরাং আরও কিছু কাজ আমাকে করতে হবে। অচিরেই কিছু কাজ দর্শক আর আমার অনুজদের জন্য করে যেতে চাই।’ তারপর সময় গেছে মাত্র ৮ [...]

ফ্রিজ বাজার করে ওভেনকে বলবে রান্না করতে! ফয়জুল সিদ্দিকী

ফ্রিজ বাজার করে ওভেনকে বলবে রান্না করতে!
ফয়জুল সিদ্দিকী

আপনি অফিসের কাজে ব্যস্ত? এ সময় কেউ একজন ফোন করে রাতে আপনার অতিথি হতে চাইল। আপনি এতটাই ব্যস্ত যে, অতিথিকে আপ্যায়ন করার মতো যথেষ্ট সময় নেই আপনার। এই পরিস্থিতিতে আপনাকে সহায়তা করতে এগিয়ে আসবে ‘স্মার্ট অ্যাপ্লায়েন্সেস’। যেমন বুদ্ধিমান রেফ্রিজারেটর, ওভেন, রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি। আপনার কাছে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ওইসব বুদ্ধিমান গ্যাজেটগুলোকে কাজের নির্দেশ [...]

ভাষা আন্দোলনে নারী পিটার মাহমুদ ও আনিচ আহ্মেদ

ভাষা আন্দোলনে নারী
পিটার মাহমুদ ও আনিচ আহ্মেদ

১৯৫২ সাল বাঙালি ও বাংলা ভাষী জনগোষ্ঠীর ইতিহাসে এক উজ্জ্বলতম অধ্যায়। বায়ান্নর আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের সূতিকাগার। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়। তখন ধর্মের দোহাই দিয়ে পশ্চিম পাকিস্তান ও পূর্ব বাংলা (পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়) নামে দুটি ভিন্ন ও দূরবর্তী ভূখণ্ড নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা করা হয়। [...]

এখানে সেখানে

এখানে সেখানে

লোমে আবৃত তিন কন্যা   অনেক সময়ই প্রকৃতির অদ্ভুত খেয়াল লক্ষ্য করা যায়। বিজ্ঞান বলছে, ১শ কোটি মানুষের মধ্যে মাত্র একজনই এ ব্যতিক্রমধর্মী আচরণের শিকার হয়। ভারতের পুনে জেলার একটি গ্রামের ৩ বোনের কপাল খারাপই বলতে হয়। তাদের প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত ঘন লোমে আবৃত। সবিতা (২৩), মণিষা (১৮) এবং সাবিত্রীর (১৬) এই অবস্থাকে [...]