All Entries in the "প্রতিবেদন" Category
পেছন ফিরে দেখা-২ আহমদ রফিক
রাজনীতির সাম্প্রদায়িক বিভাজন হিন্দু-মুসলমানের বিচ্ছিন্নতা বোধ ও বিরোধ সামনে নিয়ে ভারতীয় রাজনীতির পার্শ্বপরিবর্তন এবং দুই ভিন্ন পথ ধরে চলার দায় কি এককভাবে জিন্নাহর? এ প্রশ্নটা মনে এসেছে অনেক পরে যখন দেশবিভাগ নিয়ে লেখার তাগিদ মাথায় এসেছে। এসেছে এ বিষয় নিয়ে কিছু বই পড়ার পর। বইগুলো ভারতীয় রাজনীতির ইতিহাস বিষয়ক। কিন্তু যখন ঘটনা ঘটছে তখন সেই [...]
মৌর্য যুগের তাম্রদ্বারের সন্ধান মাহমুদ হোসেন পিন্টু
প্রত্নতাত্তিক খননে নতুন করে লেখা হচ্ছে মহাস্থানগড়ের ইতিহাস প্রাচীন নগরী পুণ্ড্রনগর আজকের বগুড়ার মহাস্থানগড়। এর মাটির নিচে চাপা পড়ে আছে ২২টি বসতি স্তর। পুণ্ড্র সভ্যতা ও তারও আগের মৌর্য, গুপ্ত, পাল সভ্যতা চাপা পড়ে আছে মাটির নিচে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে অতীত খনন অভিযানে নেমেছেন প্রত্নতাত্তি করা। প্রত্নতত্ত অধিদফতর সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি [...]
বইমেলার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন বাংলা একাডেমীর একমাত্র কাজ কি বইমেলা মাহবুব রেজা
বাংলা একাডেমী কী তার গঠনতন্ত্রের মূল আদর্শ থেকে সরে যাচ্ছে? এ রকম আশঙ্কার ইঙ্গিত দিয়ে বইমেলা সংশ্লিষ্টরা জানান, একাডেমী তার রুটিনমাফিক কর্মকাণ্ড থেকে সবার নজর সরিয়ে দিন দিন বইমেলা দিয়ে যেভাবে ব্যস্ত হয়ে উঠছে তাতে উদ্বিগ্ন হওয়ার কথা। জানা যায়, বছর জুড়ে একাডেমী তার কর্মকাণ্ডের ব্যর্থতাকে ধামাচাপা দেয়ার ঢাল হিসেবে সাড়ম্বরে একুশের বইমেলা উদ্যাপনে নিজেদের [...]
পাগলদের গ্রাম কাহাল গাঁও পূর্বপাড়া আবুল কালাম
সমাজে তাদের ঠাঁই নেই- তারাও ধার ধারে না সামাজিকতার। ভিক্ষা নেয়, তবে দুটাকার বেশি কিছুতেই নয়। সরকার কোনো সুযোগ-সুবিধা দিলেও এরা সহজেই ভুলে যায় সব কিছু। সবাই এ গ্রামকে বলে পাগলাপাড়া। বিচিত্র এ গ্রামকে নিয়ে লিখেছেন আবুল কালাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম কাহাল গাঁও পূর্বপাড়া। জঙ্গলঘেরা লাল মাটি আর টিলা-টেঙ্গরের মাঝে এ গ্রামের [...]
সংস্কার আর সংহার এক নয় জিয়াউদ্দিন সাইমুম
বাংলা বানানবিধির মানদণ্ড কী হওয়া উচিত তা নিয়ে স্বীকৃত ভাষাবিদরা তাদের মতামত দিয়ে গেছেন, কেউ কেউ এখনো দিচ্ছেন। এ ব্যাপারে পঞ্চাশের দশকেই সংস্কৃত পণ্ডিত ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায় তার ‘শব্দকথা’ গ্রন্থে একটি আকর্ষণীয় গাইডলাইন দিয়েছেন। তিনি বলেছেন, ‘বাঙ্গালা ভাষায় পাঠক ও লেখকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিনব বিচিত্র শব্দের সংখ্যাও প্রতিদিন বৃদ্ধি পাইতেছে। ফলে ভাষাতত্তে¡র দিক দিয়া [...]
উন্নয়ন বঞ্চিত দক্ষিণ-পশ্চিমাঞ্চল শুভ্র শচীন
যথেষ্ট সুযোগ থাকা সত্তে¡ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর এ অঞ্চলের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেয়া হয়নি। তাই গ্যাসলাইন, বিমানবন্দর, আধুনিক রেলস্টেশন, মংলাবন্দর, বন্ধ কলকারখানা চালু, গভীর সমুদ্রবন্দরসহ ১১ দফা দাবিতে ক্রমেই বিক্ষুব্ধ হয়ে উঠছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ। দাবি আদায়ে আগামী ২৭ ফেব্র“য়ারি এ অঞ্চলে পালিত হবে আধাঘণ্টার অচল কর্মসূচি। দেশের দুটি সমুদ্রবন্দরের [...]
অতিথি পাখি আসেনি জাহাঙ্গীরনগরে শানজিদ অর্ণব
‘প্রায় ৫ বছর ধরে ক্যাম্পাসে আছি। প্রতিবছরই শীতকালে দেখেছি অতিথি পাখির মেলা। কিন্তু এবার একেবারেই আসেনি পাখিরা। লেকের পানিতে এবার একটি পাখিকেও দেখিনি। লেকগুলোতে মাছ চাষ, গাছপালা কাটা এবং ঝোপঝাড় পরিষ্কার করার কারণেই অতিথি পাখিরা এবার ক্যাম্পাসে আসেনি।’ এভাবেই এবার শীতে অতিথি পাখিদের না আসার কথা জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আমির হামজা। [...]
হারিয়ে যাচ্ছে রাখাইনদের মাতৃভাষা শংকর লাল দাশ
বাংলাসহ অন্যান্য ভাষার ক্রমপ্রসারে হারিয়ে যাচ্ছে পটুয়াখালীর ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইনদের মাতৃভাষা। এর চর্চা হচ্ছে কম এবং পৃষ্ঠপোষকতাও করছে না কেউ এ ভাষার। সঙ্গত কারণেই এর বিলুপ্তি ঘটছে। বিলুপ্তি ঘটছে লিখিত রূপের। জনসংখ্যা কমছে, সঙ্গে সঙ্গে রাখাইন ভাষা ব্যবহারকারীদের সংখ্যাও কমছে। ফলে রাখাইন ভাষা হারিয়ে ফেলছে তার ইতিহাস-ঐতিহ্য। পটুয়াখালী এবং বরগুনার উপক‚লে রাখাইন সমাজ দীর্ঘ সোয়া [...]
ডিজিএফআই নিয়ে সুপারিশ কী করবে জাতীয় সংসদ? ইমতিয়ার শামীম
বলা চলে, গণতন্ত্রের অভিযাত্রায় গত ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) নতুন এক পর্যায়ই শুরু হলো বাংলাদেশে। রাজনীতিতে ডিজিএফআইয়ের হস্তক্ষেপ বন্ধ করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এদিন আনুষ্ঠানিকভাবে সুপারিশ করল জাতীয় সংসদে। বছরের পর বছর ধরে সামরিক শাসনের ছোবলে ক্ষতবিক্ষত বাংলাদেশের মানুষ সামরিক শাসনের পতন ঘটিয়েছিল ঠিকই কিন্তু সামরিকতন্ত্রের প্রভাবমুক্ত সরকারব্যবস্থা এখনো তাদের কাছে সোনার [...]
মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক সংগ্রহে বিকুল চক্রবর্ত্তীর একান্ত উদ্যোগ ইসমাইল মাহমুদ
মৌলভীবাজারের তরুণ সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী। একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি। সবে ত্রিশের কোটা পেরিয়েছেন। খবরের খোঁজে চষে বেড়ান জেলার প্রত্যন্ত অঞ্চল। এ কাজ করতে করতে তার মাঝে সৃষ্টি হয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার ইচ্ছা। মুক্তিযুদ্ধের ইতিহাসের তথ্য বিকৃতির ঘটনা তাকে ভাবিয়ে তোলে। তিনি তাই একাত্তরের শহীদ পরিবারগুলোকে জানার জন্য যেতে শুরু করেন জেলার বিভিন্ন উপজেলার [...]


