All Entries in the "প্রচ্ছদ" Category
নারীর চোখে পুরুষ মাহবুব রেজা
সহযোগিতায় : শানজিদ অর্ণব ও জেড এম সাদ বর্তমান বিশ্বের অন্যতম সেরা পদার্থবিদ বিজ্ঞানী স্টিফেন হকিং ব্ল্যাকহোল থিওরি দিয়ে দুনিয়া মাত করেছিলেন। হইচই ফেলেছিলেন ‘গড বলে কোনো কিছু সম্ভবত নেই’ এ কথার মাধ্যমে। সেই দুনিয়া মাত করা বিজ্ঞানী তার সত্তরতম জন্মদিনে নারীদের পৃথিবীর সবচেয়ে রহস্য বলে উল্লেখ করে আবারো তাবৎ মানুষকে চমকে দিয়েছেন। নারীকে [...]
ব্যবসায়ী রাজনীতিবিদ রাজনীতিবিদ ব্যবসায়ী খোন্দকার তাজউদ্দিন ও মোস্তাহিদ হোসেন
এমন কথা প্রচলিত, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রধান সমস্যা ও দুর্বলতা তারা যতটা দেশপ্রেমিক তার চেয়ে বেশি ক্ষমতালোভী। ক্ষমতার প্রভাববলয়ে থেকে জনসেবা বা জনকল্যাণের চেয়ে নিজের পরিপুষ্টিতেই তারা বেশি আগ্রহী। স্বাধীনতার পর প্রথম নির্বাচিত সরকারের আমল থেকেই এর শুরু। রাজনীতিবিদদের ওপর বিরক্ত হয়ে এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, চাটার দল সব খেয়ে ফেলে। এই [...]
মহিলা মাদ্রাসা লিখেছেন- জেড এম সাদ ও রিফাত পারভীন
গত এক যুগ ধরে বলতে গেলে প্রায় নিঃশব্দে মহিলা মাদ্রাসার সংখ্যা বেড়ে চলেছে বাংলাদেশে। কিন্তু নারীশিক্ষা বিস্তারের ক্ষেত্রে এসব মাদ্রাসা কোনো ইতিবাচক ভ‚মিকা রাখতে পারছে কি না তা নিয়ে সন্দিহান অনেকেই। কোমলমতি ছাত্রীদের জীবন ও জগৎ সম্পর্কে জিজ্ঞাসু করে তোলার বদলে এসব মাদ্রাসা তাদের জীবনের গণ্ডিকে সঙ্কীর্ণ করে তুলছে। কেন বাড়ছে মহিলা মাদ্রাসা? কোন প্রবণতা [...]
ঘুষবাণিজ্য খোন্দকার তাজউদ্দিন ও মোস্তাহিদ হোসেন
‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না।’ এটা অনেকটা প্রবাদ বাক্য হয়ে গেছে। ঘুষ দেয়া-নেয়া আমাদের প্রশাসন সংস্কৃতির এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব পদক্ষেপেই ঘুষের টাকা গুনতে হচ্ছে। সরকারি-বেসরকারি সব কাজেই ঘুষের প্রচলন হয়েছে। দুর্নীতির সবচেয়ে প্রকট অংশ ঘুষ। ভুক্তভোগী থেকে গবেষণা প্রতিষ্ঠান সবাই স্বীকার করে ঘুষের দৌরাত্ম্য, প্রভাব ও প্রতিপত্তির কথা। [...]
সাফল্য-ব্যর্থতার তিন বছর খোন্দকার তাজউদ্দিন ও মোস্তাহিদ হোসেন
সাফল্য-ব্যর্থতার মধ্য দিয়েই কেটেছে মহাজোট সরকারের তিন বছর। সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তার ভাষণে সরকারের ইতিবাচক দিক উঠে এলেও ব্যর্থতার বিষয়ে তিনি তেমন কিছু বলেননি। বিরোধী দল প্রধানমন্ত্রীর ওই ভাষণ প্রত্যাখ্যান করেছে। মহাজোট সরকার জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে, নির্বাচনী ইশতেহারে যে সব প্রতিশ্রুতি তার কী অবস্থা তা [...]
ডারবান সম্মেলন জলবায়ু রাজনীতির ছক বদলে যাচ্ছে কামরুল ইসলাম চৌধুরী
জলবায়ু রাজনীতি নয়া মোড় নিয়েছে। ডারবান সম্মেলনে আন্তর্জাতিক দরকষাকষি নতুন মাত্রা পেয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে দেন-দরবার নয়া মহাসড়ক ধরে যাত্রা শুরু করেছে। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সনদ প্রণীত হয় নিউইয়র্কে ১৯৯২ সালে। ওই বছর জুনে রিও ধরিত্রী সম্মেলনে সেই সনদ স্বাক্ষরিত হয়। পরে ১৬টি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু এসব সম্মেলনের সঙ্গে ডারবানের ১৭তম সম্মেলনের [...]
সার্কাসের সাত-পাঁচ শানজিদ অর্ণব
সার্কাস বলতে বোঝায় একটি ভ্রাম্যমাণ দলকে, যেটিতে থাকেন ভাঁড়, অ্যাক্ট্রব্যাট, বাজিকর, সংগীতশিল্পীসহ নানা ধরনের স্ট্যান্ট প্রদর্শক। অবশ্য এসব মানুষের দেখানো প্রদর্শনীকেও সার্কাস বলা হয়। পুরো প্রদর্শনীর নিয়ন্ত্রক বা সঞ্চালককে বলা হয় রিং মাস্টার। সার্কাস প্রদর্শনের জন্য প্রথাগতভাবে ব্যবহার করা হয় ৪২ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে। এই ক্ষেত্রের বাইরে থাকে দর্শকদের বসার আসন। ১৯ শতকের [...]
গোল্ডেন সার্কাসের গল্প মনিরুজ্জামান খান
বেশিদিন হয়নি সিরাজগঞ্জ শহরে হাতির পিঠে চড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করল একটি ছাত্র সংগঠন। হাতিটি আনা হয়েছিল ভাড়া করে। এটি ছিল একটি সার্কাস পার্টির হাতি। খোঁজ নিয়ে জানা গেল, একটি সার্কাস দল হাতিটি ভাড়া দিয়েছিল বাড়তি আয়ের জন্য। আজকাল সার্কাসে যা আয় হয় তা যথেষ্ট নয়। যে কারণে প্রায় সময়ই সার্কাস দলকে খুঁজতে হয় বিকল্প পথ। [...]
কয়েকটি সার্কাস দলের কথা দি রয়েল বেঙ্গল সার্কাস সুশান্ত ঘোষ
লক্ষ দাসের সার্কাস। এ নামেই দলটি পরিচিত বাংলাদেশে। কারণ এর মালিক লক্ষ দাস। কিন্তু দলটির মূল নাম ‘দি রয়েল বেঙ্গল সার্কাস’। সার্কাস লক্ষ দাসের কাছে শুধু ব্যবসা ছিল না, ছিল এক ধরনের নেশা। হাজার হাজার জনতার উপস্থিতিতে নিজের সেরা খেলাটি যখন দেখাতেন, তখন আনন্দে মন ভরে উঠত। সেই নির্মল আনন্দ ছড়িয়ে দিতেন গ্রাম থেকে গ্রামে, [...]
কোথায় সেই সার্কাস আব্দুল্লাহ্ নূহ
সার্কাস পৃথিবীর সব দেশেই জনপ্রিয়। আমাদের দেশেও এক সময় সার্কাস খুব প্রিয় একটি বিনোদন মাধ্যম ছিল। বিশেষ করে বছর শেষে শীতের মেলা বা বৈশাখী মেলার আয়োজন করা হলে তার একটি অংশ হিসেবে রাখা হতো সার্কাস পার্টিকে। কারণ সার্কাস না হলে মেলা যেন অপূর্ণ থাকত… সার্কাস শব্দটির বাংলা অর্থ গোলাকৃতি চত্বর। অনেক সময় যে স্থানে [...]


