All Entries in the "অর্থনীতি" Category
ক্রয়ক্ষমতা হারিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের কাওসার রহমান
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সর্বগ্রাসী প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। শুধু খাদ্যপণ্যই নয়, খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে সরকার গত বছরের শেষ দিকে চার দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আর তার প্রভাব এখন সর্বক্ষেত্রেই পড়েছে। এতে শুধু ঊর্ধ্বমুখী খাদ্যপণ্যের দামই উস্কে দেয়নি, খাদ্যবহির্ভূত পণ্য ও [...]
মুদ্রানীতি কতটা বাস্তবায়নযোগ্য? কাওসার রহমান
বাংলাদেশ ব্যাংক ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অর্থবছরের দ্বিতীয় অর্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে। মূল্যস্ফীতিকে একক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার লক্ষ্যে মুদ্রানীতিতে বেসরকারি ও অনুৎপাদনশীল খাতে ঋণের জোগান এবং সরকারের ঋণ গ্রহণের মাত্রা কমিয়ে বাজারে অর্থপ্রবাহ কমানোর কথা বলা হয়েছে। যার ফলে চলতি অর্থবছরের কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না। ঘোষিত এ মুদ্রানীতি কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে [...]
ডলারের দাম বাড়ছেই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা কাওসার রহমান
ডলারের দাম বাড়ছেই। গত বছরজুড়ে ডলারের মূল্যবৃদ্ধির পর নতুন বছরেও অব্যাহতভাবে বেড়ে চলছে ডলারের দাম। গত বছরের শেষ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলেও ডলারের বিপরীতে টাকা যেভাবে মান হারাচ্ছে, তা নিয়ে শঙ্কিত অর্থনীতিবিদরাও। তারা বলছেন, মূল্যস্ফীতি, আমদানি, বিনিয়োগসহ অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ১২ জানুয়ারি প্রতিডলার [...]
সুদের উচ্চ সীমা প্রত্যাহার হিতে বিপরীত হতে পারে কাওসার রহমান
আবারো উচ্চ সুদের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। কৃষি ও রফতানি খাতে দেয়া ঋণ ছাড়া সব ধরনের সুদের হারের উচ্চ সীমা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে বাজারে টাকার সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি সহনীয় রাখতে কেন্দ্রীয় ব্যাংক তার নীতি-নির্ধারণী সুদের হারও বাড়িয়েছে। আগামী এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতির হার একক সংখ্যায় নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক এসব পদক্ষেপ নিয়েছে। [...]


