banner ad

বিউটি টিপ্স

লাইফস্টাইলে  আধুনিকতার ছোঁয়ায় সাদামাটা চেহারার একজন নারী/পুরুষও হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। আর এ ক্ষেত্রে রূপচর্চার বিকল্প নেই। কিন্তু চেহারাকে আরো আকর্ষণীয় করতে গিয়ে পড়তে হয় নানা সমস্যায়। হন্যে হয়ে পত্রিকার পাতায় সমাধান খোঁজেন অনেকেই। তাদের সেসব  সমস্যারই সমাধান দিয়েছেন দেশের প্রখ্যাত বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান

 

 

 

প্রশ্ন : আসসালামু আলাইকুম। আপু, আমার সমস্যা আমি বেশ শুকনা। চুল কার্লি, কীভাবে চুলের স্টাইল করলে সুন্দর দেখাবে?

 

মিনু, বরিশাল

 

উত্তর : ওয়া আলাইকুমুস সালাম মিনু। যেহেতু আপনি বেশ শুকনা এবং আপনার চুলের কোয়ালিটিও কার্লি টাইপের, তাই আপনি স্টেপ হেয়ার কাট করাতে পারেন। আপনি চাইলে টুইকি কাটও নিতে পারেন; এটি একটি স্টাইলিশ হেয়ার কাট, আপনাকে যথেষ্ট স্মার্ট দেখাবে।

 

 

 

প্রশ্ন : ওজন বাড়ালে পায়ে ব্যথা হয় বলে মনে হয় আবার অনেক সময় পা ফুলে ওঠে। সে ক্ষেত্রে পেডিকিউর কি কোনো হেল্প করে?

 

জীবন, নারায়ণগঞ্জ

 

উত্তর : আপনার জন্য প্রথম পরামর্শ হলো আপনার ওজন যদি উচ্চতার তুলনায় বেশি হয়, আপনার উচিত হবে আগে এ ব্যাপারে সচেতন হওয়া। তবে আপাতত আপনি যে কোনো প্রতিষ্ঠিত সেলুন থেকে প্রফেশনাল এক্সপার্টের সাহায্যে ফুট ম্যাসাজ করাতে পারেন অথবা আপনি স্টোন থেরাপিও নিতে পারেন।

 

প্রশ্ন : মাথার চুল পড়ে টাক হয়ে যাচ্ছে। কী ধরনের যত্ন করলে আবার নতুন করে চুল উঠতে পারে বা ঘন দেখাবে?

 

রাশেদ, ময়মনসিংহ

 

উত্তর : আপনি হেয়ার ট্রিটমেন্ট করাতে পারেন; এতে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে সাহায্য করতে পারে। এছাড়াও আপনি সপ্তাহে একবার প্রোটিন বা অ্যান্টি-হেয়ার  ট্রিটমেন্ট করালেও অনেক উপকার পাবেন।

 

 

 

প্রশ্ন : মোজা পরে অনেকক্ষণ থাকলে পায়ে এক ধরনের ব্যথা হয়। এ থেকে পরিত্রাণের উপায় জানাবেন কি?

 

সান্তনা, মগবাজার

 

উত্তর : আপনাকে যদি দিনের অধিকাংশ সময় বসে কাজ করতে হয়, সে ক্ষেত্রে মোজা কিছুক্ষণের জন্য খুলে রেখে হাত দিয়ে একটু ম্যাসাজ করতে পারেন অথবা একটু হাঁটতেও পারেন। আপনার পায়ের ব্যথাটা সম্ভবত যেখানে রবারটা চেপে বসে থাকে সেখানে হয়, তাই আপনি স্কিন মোজা পরতে পারেন। মাসে একবার করে পেডিকিউর করাতে পারেন অথবা সপ্তাহে একবার ফুট ম্যাসাজ করালেও অনেক উপকার পাবেন।

 

 

 

প্রশ্ন : হাতের নখের চারপাশ কালো হয়ে যাচ্ছে, প্রতিকার কী?

 

সাবিহা, টাঙ্গাইল

 

উত্তর : হাত-পায়ের নখের চারপাশ পরিষ্কার রাখবেন। মাসে একবার প্রফেশনাল মেনিকিউর এবং পেডিকিউর করাবেন। এক্ষেত্রে ক্লিওপেট্রা মেনিকিউর-পেডিকিউর আপনার বেশি উপকারে আসবে। অবস্থার পরিবর্তন না হলে ডাক্তার দেখাবেন।

 

 

 

প্রশ্ন : হাতের ও পায়ের তালু ঘামে। পরিত্রাণের উপায় কী?

 

উত্তর : হাত ও পায়ের তালু পরিচ্ছন্ন রাখবেন। সে ক্ষেত্রে রেগুলার মেনিকিউর-পেডিকিউর আপনাকে সাহায্য করতে পারে। হাত-পায়ের তালুর ত্বক তৈলাক্ত না হলে ময়েশ্চারাইজার না ব্যবহার করাই ভালো; তবে হাত-পায়ের তালুতে লুজ পাউডার লাগালে উপকার পাবেন। খুব সমস্যা বোধ করলে এ বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারেন।

 

 

 

বিভাগ: প্রচ্ছদ

RSSকমেন্টস (0)

Trackback URL

আপনার মন্তব্য



ওয়েব সাইট

আপনার কমেন্টের সাথে যদি ছবি প্রকাশ করতে চান, এখান থেকে ছবি সংগ্রহ করুন.