banner ad

গুগল নেক্সাস ৭-এর যাত্রা

চলতি জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাজারে নিজের অস্তিত্ব জানান দেবে বহুল প্রতীক্ষিত গুগলের ট্যাবলেট কম্পিউটার নেক্সাস ৭। গুগলের এই ট্যাবলেট বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। নেক্সাস ৭-এর এলসিডি স্ক্রিন সাইজ ৭ ইঞ্চি। রেজ্যুলেশন ১২৮০দ্ধ৮০ পিক্সেল।  ফলে এইচডি ভিডিও দেখা যাবে। ওজন ৩শ ৪০ গ্রাম। এতে থাকছে ভিডিও চ্যাটের জন্য ১ দশমিক ২ মেগাপিক্সেল ক্যামেরা, কোয়াডকোর সিপিইউ, ১২ কোর জিপিইউ, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি, অ্যান্ডরয়েড ৪ দশমিক ১ জেলি বিন অপারেটিং সিস্টেমসহ আরো অনেক কিছু। এটি তৈরি করেছে আসুস। ব্যাটারি লাইফ সাড়ে ৯ ঘণ্টা। দাম : ২শ মার্কিন ডলার (৮ জিবি মেমোরিসহ) এবং আড়াইশ ডলার (১৬ জিবি মেমোরিসহ)।

 

আসছে গুগল গ্লাস

গুগল কোম্পানির ইলেক্ট্রনিক চশমা আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। তবে তা এখনো ভোক্তা পর্যায়ে বাজারজাত করা হয়নি। আগামী বছরের শুরু থেকেই বাজারে পাওয়া যাবে সেই বিখ্যাত গুগল গ্লাস। দাম পড়বে প্রায় দেড় হাজার মার্কিন ডলার। চশমার গ্লাস হিসেবে থাকছে ইলেক্ট্রনিক স্ক্রিন যেখানে ভেসে উঠবে জীবন্ত ছবি। গুগল গ্লাস দেবে ভিডিও দেখা এবং  অডিও শোনার আনন্দ। পাশাপাশি ভিডিও রেকর্ডও করবে। শুধু তা-ই নয়, স্ক্রিনেই দেখে নিতে পারবেন আপনার ই-মেইল ও অন্যান্য মেসেজ এবং ইন্টারনেট থেকে আসা তথ্য।

 

লাভা জোলো এক্স৯০০

জনপ্রিয় লাভা কোম্পানি এবং কম্পিউটার প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল যৌথভাবে এই স্মার্টফোনটি তৈরি করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুঠোফোন। কেননা স্মার্টফোন দুনিয়ায়ও ইন্টেলের অবস্থান দৃঢ় করার প্রয়াস জোলো এক্স ৯০০। এর অ্যালুমিনিয়াম বডিতে আছে ১৬জিবি অভ্যন্তরীণ মেমোরি, ৪ ইঞ্চি টাচ ডিসপ্লে (১ হাজার ২৪দ্ধ৬শ পিক্সেল রেজ্যুলেশন) সিম ও মাইক্রো সিম স্লট, মাইক্রো ইউএসবি স্লট, মাইক্রো এইচডিএমআই পোর্ট, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও চ্যাটের জন্য আলাদা ১ দশমিক ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ছবি তোলার সুবিধার্থে এলইডি ফ্ল্যাশ, ইন্টেল এটোম জেড২৪৬০ এসওসি প্রসেসর এবং ১ দশমিক ৬ গিগাহার্টজ সিঙ্গেল কোর সিপিইউ। দাম : ২২ হাজার ভারতীয় রুপি।

 

প্যানাসনিক লুমিক্স ডিএমসি-টিএস৩

৪শ মার্কিন ডলার মূল্যের এই ডিজিটাল কম্প্যাক্ট ক্যামেরাটি একাধারে ধুলা-পানি-বরফ-আঘাত প্রতিরোধক। ক্যামেরাটিকে পানির ৪০ ফুট নিচে নিয়ে ছবি তোলা সম্ভব। বিখ্যাত লাইকা ব্র্যান্ডের লেন্সটি ২৪ মিলিমিটার ওয়াইড এবং ১২৮ মিলিমিটার টেলি। এতে আছে ১২ মেগাপিক্সেল হাই-স্পিড সিসিডি সেন্সর, ২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ফুল এইচডি ভিডিও করার সুবিধা তো থাকছেই। ভিডিওর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ৩.৭টি ফ্রেম নেয়। বডিতে এলইডি বাতি থাকায় অন্ধকারেও ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা যায়। শক্তিশালী লিথিয়াম ব্যাটারিটি একবার চার্জ দিয়ে টানা প্রায় ৩১০টি ছবি তোলা যাবে। ক্যামেরাটি এসডি কার্ড সাপোর্ট করে। ম্যানুয়ালি এক্সপোজার সেট করা যায়। ১৬০০ পর্যন্ত আইএসও সেট করা যায়। ক্যামেরাটির ওজন ৭ আউন্স। জিপিএস প্রযুক্তি থাকায় ছবি তোলার স্থানের নাম, অক্ষাংশ, দ্রাঘিমা ইত্যাদি তথ্যও সংরক্ষিত হয়। ক্যামেরার আয়তন ৪.১দ্ধ২.৫দ্ধ১। লাল, নীল, কমলা ও রুপালি- এই ৪টি রংয়ে ক্যামেরাটি পাওয়া যাচ্ছে।

বিভাগ: ফিচার

RSSকমেন্টস (0)

Trackback URL

আপনার মন্তব্য



ওয়েব সাইট

আপনার কমেন্টের সাথে যদি ছবি প্রকাশ করতে চান, এখান থেকে ছবি সংগ্রহ করুন.