বৃষ্টিদিনের রান্না
বৃষ্টির দিন মানে খিচুড়ি খাওয়ার দিন। গরম কমছে, তাই খিচুড়ির ¯^াদ
বাড়াতে সঙ্গে থাকছে শুঁটকি, ডিম আর ঝাল মুরগির রেসিপি
মুগ খিচুড়ি
উপকরণ
মুগ ডাল ২ কাপ, পোলাও চাল ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা ১ চা-চামচ করে; কাঁচামরিচ ৭-৮টি, লবণ পরিমাণমতো, তেল বা ঘি আধা কাপ, বেরেস্তা ২ টেবিল চামচ। গরম পানি প্রয়োজনমতো।
প্রণালী
মুগ ডাল-চাল একসঙ্গে ধুয়ে পানি ঝরান। চুলায় হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি ভাজুন। পেঁয়াজ হালকা লাল হলে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে নাড়–ন। কষানো হলে ডাল-চাল দিয়ে ভাজুন। ১০ মিনিট ভেজে আন্দাজমতো পানি দিন, লবণ, কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখুন। পানি শুকিয়ে এলে নেড়ে গরম তাওয়ার ওপর হাঁড়ি বসান। বেরেস্তা ছিটিয়ে ঢেকে দিন। হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
(৪-৬ জন)
শুঁটকি সবজি
উপকরণ
শুঁটকি ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি, বেগুন ১ কাপ করে; রসুন কুচি আধা কাপ, পেঁপে কুচি, আলু কুচি আধা কাপ করে; আদা কুচি ১ টেবিল চামচ, হলুদ আধা চা-চামচ, মরিচ ২ চা-চামচ, কাঁচামরিচ ৪-৫টি, লবণ পরিমাণমতো, দারুচিনি, এলাচ, তেজপাতা ১টি করে। তেল ২ টেবিল চামচ, জিরা আধা চা-চামচ।
প্রণালী
শুঁটকি টুকরো করে গরম পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। এবার কাঁটা ছাড়িয়ে শুঁটকি আলাদা করুন। কড়াইয়ে তেল দিয়ে চুলায় দিন। গরম হলে পেঁয়াজ কুচি, আদা, রসুনসহ সব মসলা একসঙ্গে নিয়ে শুঁটকি দিয়ে কষান। এবার সবজি দিয়ে নাড়–ন। লবণ, কাঁচামরিচ দিন। নাড়তে থাকুন। প্রয়োজনে অল্প পানি দিয়ে ঢেকে দিন। সব সবজি সেদ্ধ হলে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নামান।
(৪-৫ জন)
ডিম কোর্মা
উপকরণ
ডিম ৬টি, পেঁয়াজ কুচি, প্রতি ডিমের জন্য দুধ আধা কাপ করে; আদা, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ কোয়ার্টার চা-চামচ, দারুচিনি, এলাচ, তেজপাতা ১টি করে; জিরা আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল দেড় চা-চামচ, কাঁচামরিচ ৪টি, চিনি কোয়ার্টার চা-চামচ।
প্রণালী
ডিম সেদ্ধ করে হালকা করে ভাজুন। এবার কড়াইয়ে তেল গরম করে দুধ, চিনি বাদে সব মসলা দিয়ে কষান। কষানো হলে ডিম দিয়ে নেড়ে দুধ দিন। ফুটে উঠলে কাঁচামরিচ দিয়ে হালকা আঁচে রাখুন। হয়ে এলে চিনি ছিটিয়ে নামান।
(৫-৬ জন)
ঝাল মুরগি
উপকরণ
মুরগি ১টি ছোট টুকরো করা, পেঁয়াজ ২ টেবিল চামচ, আদা দেড় চা-চামচ, রসুন, হলুদ ১ চা-চামচ করে; তেল. মরিচ ২ চা-চামচ করে; জিরা আধা চা-চামচ, দারুচিনি আধা চা-চামচ করে; এলাচ কোয়ার্টার চা-চামচ, তেজপাতা ১টি, আলু ২টি, লবণ পরিমাণমতো।
প্রণালী
মুরগি ভালোভাবে ধুয়ে হালকা করে ভাজুন। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাজুন। এবার সব মসলা দিয়ে কষান। কষানো হলে মুরগি দিয়ে লবণ ছিটান। আলু দিন। অল্প পানি দিয়ে ঢাকুন। মাখা মাখা ঝোল থাকা অবস্থায় নামান।
(৬-৮ জন)
বিভাগ: রান্না



