banner ad

দাগমুক্ত পরিচ্ছন্ন অন্দর
ফারজানা তিথী

গরমের মওসুম চলছে এখন। এ সময় সারাদিনের ক্লান্ত্মি নিয়ে ঘরে ফিরে তবেই একটু প্রশান্ত্মির ছোঁয়া পাওয়া যায়। তবে সে জন্য ঘরের পরিবেশও হতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। দেয়াল, আলমারি, কার্পেট বা জামাকাপড় কোনো কিছুতেই দাগ দেখতে ভালো লাগে না। গরমের সময় অপরিচ্ছন্ন, দাগ-ময়লা ইত্যাদি আরো বেশি অস্বস্ত্মিকর। এই গরমে নিজেকে পরিপাটি রাখার পাশাপাশি ঘরবাড়ি দাগ-ময়লামুক্ত রাখাটা জরম্নরি। জেনে নিন কীভাবে দাগ-ময়লা পরিষ্কার করে স্নিগ্ধ রাখবেন ঘরের পরিবেশ।

দেয়ালকে বাচ্চাদের আঁকা পেন্সিল বা ক্রেয়নের দাগ রিমুভ করার জন্য রবারের ইরেজার ব্যবহার করতে পারেন। খুব গাঢ় দাগ হলে ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে লাগিয়ে রাখুন। পরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।

কাঠের ফার্নিচারের ওপর থেকে অনেক দিনের পুরনো স্টিকার রিমুভ করতে হলে তুলা পানিতে ভিজিয়ে ওই জায়গায় ভালো করে ঘষুন। স্টিকার উঠে আসবে, স্টিকারের দাগ ওঠানোর জন্য সামান্য ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। পরে কাপড়ে সামান্য মিল্ক ক্রিম নিয়ে জায়গাটা ঘষুন। এতে জায়গাটা মসৃণ হবে এবং দাগও উঠে যাবে।

পুরনো খবরের কাগজ সামান্য পানিতে ভিজিয়ে আয়না মুছে ফেলুন। আয়নার কালো দাগ পরিষ্কার হয়ে ঝকঝকে হয়ে উঠবে।

ভারী কার্পেটে তেল-মসলা বা ঝোলের দাগ পড়লে ১ টেবিল চামচ লিকুইড হ্যান্ডওয়াশ, ১ টেবিল চামচ হোয়াইট ভিনেগার ও ২ কাপ গরম পানি মিশিয়ে রাখুন। দাগের ওপর সামান্য মিশ্রণ ঢালুন। কিছুÿণ পর শুকনো কাপড় দিয়ে চেপে চেপে মুছুন। পরে ঠান্ডা পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করম্নন। এবার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

বাচ্চারা প্রায়ই কাপড়, বিছানার চাদর বা বালিশে কলমের দাগ কাটে। বলপেনের দাগ পরিষ্কার করতে সামান্য অ্যালকোহল দিয়ে ঘষুন। এরপরও দাগ না উঠলে সামান্য ডিটারজেন্ট ছড়িয়ে দিন। সারারাত রাখুন। পরের দিন ধুয়ে ফেলুন।

বাড়িতে টবে গাছ থাকলে সেই জায়গার মেঝেতে কাদামাটি লেগে মরচের মতো লাল দাগ হয়ে যায়। গরম পানিতে লেবুর রস মিশিয়ে ওই মিশ্রণ দাগের ওপর ঢেলে শক্ত ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করম্নন। পরে স্পঞ্জ ও পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

ইস্ত্রির তলায় পোড়া কাল দাগ দূর করার জন্য পানিতে সামান্য সাদা ভিনেগার মিশিয়ে নিন। পরিষ্কার কাপড়ে অল্প এই মিশ্রণ নিয়ে ঠান্ডা ইস্ত্রির তলায় কিছুক্ষণ ঘষুন। দাগ উঠে যাবে। ইস্ত্রির পোড়া দাগ কাপড়ে লেগে গেলে ভিনেগার দিয়ে তাড়াতাড়ি ঘষে ফেলুন।

জামাকাপড়ে ফলের রস বা ডাবের পানি পড়ে দাগ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। পরে উষ্ণ পানিতে হালকা ডিটারজেন্ট দিয়ে ধৌত করম্নন।

পারফিউমের দাগ ওঠানোর জন্য জামা সাবান-পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। দাগ হালকা হয়ে এলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

কাপড়ে দুধের সাদা দাগ লাগলে পানিতে ধোয়ার পর উঠে গেছে মনে হলেও পরে একটা গন্ধ ও দাগের রেখা থেকে যায়। দাগের জায়গাটা ক্রমশ কালো হতে শুরম্ন করে। দুধ পড়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। গরম বা উষ্ণ পানি ব্যবহার করবেন না। এতে দাগ গাঢ় হয়ে বসে যেতে পারে। পানিতে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। পরে ভালো করে ধুয়ে নিন।

বাজারের প্রচলিত স্টেন রিমুভার ব্যবহারের ক্ষেত্রে জামাকাপড়, ফ্লোর বা ফার্নিচারের সামান্য জায়গায় প্রথমে স্টেন রিমুভার ব্যবহার করে দেখবেন। তবে কাপড় বা মেটেরিয়ালে কোনো পরিবর্তন না এলে কেবল স্টেন রিমুভার ব্যবহার করম্নন।

ঘরোয়া উপায়ে দাগ পরিষ্কার করতে বাড়িতে লেবুর রস, বেকিং সোডা, ডিটারজেন্ট, নরম ব্রাশ, রেডিমেড লিকুইড ক্লিনার হাতের কাছে রাখুন। দাগ পরিষ্কার করার পর মোছার জন্য সব সময় পরিষ্কার ও শুকনো কাপড় ব্যবহার করবেন।

বিভাগ: লাইফস্টাইল

RSSকমেন্টস (0)

Trackback URL

আপনার মন্তব্য



ওয়েব সাইট

আপনার কমেন্টের সাথে যদি ছবি প্রকাশ করতে চান, এখান থেকে ছবি সংগ্রহ করুন.