banner ad

প্রযুক্তি

অ্যাপল ওয়ান নিলামে

অ্যাপলের প্রথম বাণিজ্যিক কম্পিউটার ‘অ্যাপল ওয়ান’ নিলামে উঠছে। ১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক তৈরি করেছিলেন এই কম্পিউটার। নিলাম শুরু হবে ১ লাখ ৮০ হাজার ডলার থেকে। স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক ৩০ দিনে ৫০টি কম্পিউটার তৈরি করেছিলেন পিটার টেরেলের স্পেশালিস্ট স্টোর ‘বাইট শপ’-এর জন্য। ১৯৭৬ সালে তৈরি ওই ৫০টি কম্পিউটারের ছয়টি এখনো সচল রয়েছে। আর ওই ছয়টিরই একটি এবার নিলামে উঠছে।

 

আইফোন ৫-এর তথ্য ফাঁস

 

বাজারে আসার আগেই আইফোন ৫-এর তথ্য ফাঁস হয়ে গেল। মাত্র ৪৩ সেকেন্ডের ভিডিও ক্লিপে অ্যাপেলের সর্বশেষ পণ্য আইফোন ৫-এর কিছু তথ্য পাওয়া যায়। ভিডিওচিত্রে পণ্যটির সম্মুখের অংশ সুস্পষ্ট দেখা গেছে। তাতে গঠন ও বৈশিষ্ট্যের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এর মধ্যে আছে ফেসটাইম ক্যামেরা। লম্বা আকারের গ্লাসে সুস্পষ্ট প্রতীয়মান, ফেসটাইম ক্যামেরার গ্লাস পরিবর্তন করে ওপরের দিকে কর্নারে যুক্ত করা হয়েছে। ভিডিওচিত্রে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে এই প্রথমবার অ্যাপেলের পরবর্তী পণ্যের উল্লেখযোগ্য তথ্য প্রদর্শিত হচ্ছে।

 

কাউন্টডাউনে নকিয়া ৮০৮

৪১ মেগাপিক্সেলের নকিয়া ৮০৮ পিউরভিউ বেজড ওয়েবসাইট চালু করেছে নকিয়া ইন্ডিয়া। এর মধ্যে কাউন্টডাউন টাইমার ভালো করা হয়েছে। নকিয়া ইন্ডিয়ার তথ্যমতে, অবিশ্বাস্য ৪১ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত পণ্যটি সর্বপ্রথম ভারতের জনগণের নাগালেই আসছে। তুলনামূলক বৈশিষ্ট্যের দিক থেকে নকিয়া ৮০৮-এর সেন্সর আগের এন৮-এর থেকে আড়াইগুণ বড়। এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মোবাইল, ট্যাবলেট জাতীয় পণ্যের অ্যাওয়ার্ড প্রোগ্রামে পণ্যটি বেস্ট মোবাইল হ্যান্ডসেট ও বেস্ট ইমেজিং ইনোভেশনে ২০১২ খেতাবে ভূষিত হয়েছে। প্রকাশিত তথ্যমতে, নতুন এ হ্যান্ডসেট পরিচালনায় থাকছে ১ দশমিক ৩ গিগাহার্টজ সিপিইউ এবং ৫১২ এমবি র‌্যাম। ৪ ইঞ্চির পর্দাটি অ্যামোলেড প্রযুক্তির।

 

২০১৬ সালে ইন্টারনেট ট্রাফিক হবে ১ দশমিক ৩ জেটাবাইটস

 

বিশ্বে ইন্টারনেটের ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। বিশ্লেষকরা একে ইন্টারনেট বুম বলে অভিহিত করেছেন। দ্য সিসকো ভিজ্যুয়াল নেটওয়ার্কিং ইনডেক্সের মতে আগামী ২০১৬ সারে মধ্যে ইন্টারনেট ট্রাফিক ১ দশমিক ৩ জেটাবাইটস অর্থাৎ ১ দশকি ২ ট্রিলিয়ন গিগাবাইটস হবে। সিসকো আরো জানায়, অদূর ভবিষ্যতে বহনযোগ্য পণ্য, স্মার্টফোন এবং অন্য ডিজিটাল পণ্যগুলোতে ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত হবে। ইন্টারনেট বিশ্বে ভিডিও ফোনকল, ট্যাবলেট পণ্যের চলচ্চিত্র, ওয়েবনির্ভর টিভি এবং ডেস্কটপ ভিডিও কনফারেন্সের ব্যাপক চাহিদা তৈরি করবে। সিসকো গবেষণায় আরো বলা হয়েছে ২০১৬ সাল নাগাদ আলাদাভাবে ইন্টারনেট নেটওয়ার্ক ১ হাজার ৮শ ৯০ কোটি সংযোগ ছাড়িয়ে যাবে। তখন জনপ্রতি গড়ে ২ দশমিক ৫টি ইন্টারনেট সংযোগ থাকবে।

ফয়জুল সিদ্দিকী

বিভাগ: ফিচার

RSSকমেন্টস (0)

Trackback URL

আপনার মন্তব্য



ওয়েব সাইট

আপনার কমেন্টের সাথে যদি ছবি প্রকাশ করতে চান, এখান থেকে ছবি সংগ্রহ করুন.