All Entries in the "প্রতিবেদন" Category
কতটা কার্যকর স্কুলের অভিভাবক সংগঠন জেড এম সাদ
রাজধানীর স্কুল-কলেজগুলোর ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের প্রতিনিধিত্ব করার জন্য বেশ কয়েকটি অভিভাবক সংগঠন রয়েছে। ছাত্র-ছাত্রীর প্রয়োজনে তাদের দেখা না গেলেও স্কুলে ভর্তির সময় কার্যক্রম বেড়ে যায় অভিভাবকদের নামে গড়ে ওঠা ভুঁইফোড় সংগঠনগুলোর। অভিযোগ আছে এসব সংগঠন অবৈধ ভর্তি বাণিজ্যের সঙ্গেও জড়িত। সাধারণ অভিভাবকদের দাবি, এসব সংগঠন কাজ করবে শুধু ছাত্র-ছাত্রী আর তাদের অভিভাবকদের সমস্যাগুলো নিয়ে। অভিযোগ [...]
আন্ডারওয়ার্ল্ডে নতুন মেরুকরণ
২০০০ প্রতিবেদন ঢাকাসহ দেশের বিভিন্ন কারাগারে আটক আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আসায় আন্ডার ওয়ার্ল্ডে নতুন মেরুকরণ শুরু হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা নানা কৌশল অবলম্বন করেও তাদের জামিন রুখতে পারছে না। সরকারের প্রভাবশালী ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসীদের জামিনে বের করে আনার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থার ইচ্ছার বিরুদ্ধে এসব সন্ত্রাসীকে জামিনে [...]
ইস্যু গিলে খাচ্ছে ইস্যু খোন্দকার তাজউদ্দিন
সব ইস্যু চাপা পড়ে যাচ্ছে। রাজনৈতিক বিভ্রান্তিতে ইস্যু গিলে খাচ্ছে ইস্যুকে। একটা দুর্ঘটনা শেষ না হতেই অপর দুর্ঘটনা আগের ঘটনাকে চাপা দিয়ে দিচ্ছে। অর্থাৎ কোনো দুর্ঘটনারই পরিসমাপ্তি আসছে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুরুতেই বড় ধরনের হোঁচট খায় বিডিআর হত্যাকা- নিয়ে। সরকারের শুরুতে এই দুর্ঘটনা ছিল বার্নিং ইস্যু। ওই ঘটনায় ৭৪ জন নিহত হয়। [...]
প্রতিবেদন
রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষার্থীদের নৈপুণ্যে মুগ্ধ দর্শক সৌমিত্র শীল চন্দন আবারো সরব হয়ে উঠছে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র। এর মধ্যে এই কেন্দ্রের শিক্ষার্থীরা একটি প্রদর্শনী ও আয়োজন করেছিল। উপস্থিত দর্শকরা মুগ্ধ হন তাদের শারীরিক কসরত আর ক্রীড়া নৈপুণ্য দেখে। রাজবাড়ীতে ২০০০ সালে শুরু হয় এই কেন্দ্রটির নির্মাণকাজ। কিন্তু হঠাৎ করেই এর কার্যক্রম বন্ধ হয়ে [...]
প্যারিস জলবায়ু প্রটোকলের আদল কেমন হবে কামরুল ইসলাম চৌধুরী
‘প্যারিস জলবায়ু প্রটোকলের আদল কেমন হবে? তুমি কি এর একটা রূপরেখা এঁকে দেবে?’ এমন চ্যালেঞ্জ ছুড়ে হইহই করে দোহা বিমানবন্দরে এগিয়ে এলেন প্রধান ব্রিটিশ জলবায়ু নেগোসিয়েটর বেন। দুসপ্তাহ টানা দোহা জাতিসংঘ জলবায়ু সম্মেলন শেষে ক্লান্ত শরীর নিয়ে এয়ারপোর্টে পৌঁছতে না পৌঁছতেই প্রিয় বন্ধুর এমন প্রশ্নে মোটেও অবাক হইনি। বাইশ বছরের লাগাতার নেগোসিয়েশন অভিজ্ঞতা থেকে জানি [...]
চার বছরে বিমানের গচ্চা ১৩শ কোটি টাকা মাহবুব রেজা
মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। কার্যত এ সরকারের আমলে নানা দুর্নীতি, লুটপাট, দলীয়করণ ও অব্যবস্থাপনার কারণে বিমানকে গত ৪ বছরে প্রায় ১৩শ’ কোটি টাকার লোকসান গুনতে হয়েছে। বিমানের এক নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, এ সরকারের প্রথম তিন অর্থবছরে বিমানকে যথাক্রমে ১৯১ কোটি, ৪৫৪ কোটি ও ২৭১ কোটি টাকা [...]
সাধারণ বীমায় লোপাট ২শ কোটি টাকা খোন্দকার তাজউদ্দিন
রাষ্ট্রীয় সাধারণ বীমা করপোরেশনে প্রায় ২শ কোটি টাকা লোপাট হয়েছে। সরকারি এই বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগও উঠেছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) অডিটে সাধারণ বীমার বিরুদ্ধে এই অর্থ আত্মসাতের ঘটনা ধরা পড়ে। শুধু অর্থ আত্মসাৎ ও পাচারই নয়, সাধারণ বীমার বিরুদ্ধে একই সঙ্গে আনা হয়েছে ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে পলিসি ইস্যু, [...]
কামালের মিস নিহা হওয়ার দুঃখ মামুন রহমান
ঘর-সংসার সবই ছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের কামাল হোসেনের। স্ত্রী-সন্তানও ছিল। ছিল না শুধু সংসার খরচের প্রয়োজনীয় অর্থ। এক সময় সেই অর্থের পেছনেই ছুটতে হয় তাকে। এই সুযোগটিই কাজে লাগায় একই গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে খোদেজা খাতুন খদু। কামালকে সে টোপ দেয় তার সঙ্গে ভারতে গেলে সে তাকে মোটা বেতনের চাকরি জোগাড় করে দেবে। [...]
১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত ক্যাম্পাস সনদ বিক্রির দায়ভার নেবে না সরকার আতাহার খান
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ থেকে যোজন যোজন দূরে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করছে, এমন অভিযোগ কয়েক বছর থেকেই চলে আসছে। প্রাপ্ত তথ্য-উপাত্তও বলছে, এ অবস্থার উন্নতি ঘটেছে সামান্যই। বরং নানামুখী বিতর্কে জড়িয়ে বিগত বছরগুলোতে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান আরো নিম্নমুখী হয়েছে। তারপরও থেমে নেই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোয়ার। ব্যাঙের ছাতার মতো কিংবা রাজধানী [...]
সন্ত্রাসীদের প্রথম পছন্দ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ২০০০ প্রতিবেদন
সন্ত্রাসীদের কাছে একসময় পছন্দের তালিকায় সেরা অস্ত্র নাইন এমএম হলেও বর্তমানে তার বদলে স্থান পেয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বিদেশি পিস্তল। আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা বাহিনীর সূত্র থেকে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে ঢুকে পড়া এই সেভেন পয়েন্ট সিক্স ফাইভ হ্যান্ড গানটি অস্ত্র ব্যবসায়ীদের হাত হয়ে কখনো কখনো ফল ও [...]


