banner ad

RSSAll Entries in the "ভ্রমণ" Category

কালাছড়া বনে… ইসমাইল মাহমুদ

কালাছড়া বনে…
ইসমাইল মাহমুদ

শীতের আমেজ শুরু হতে না হতেই ভ্রমণবিলাসী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজার জেলার পর্যটন স্পটগুলো। জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় প্রতিদিনই দেশি-বিদেশি শত শত পর্যটক আসছেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে কালাছড়া সংরক্ষিত বনাঞ্চলেও বাড়ছে ভ্রমণবিলাসীদের আনাগোনা। ৬ ডিসেম্বর বনটির সহকর্মী সাংবাদিক দিপঙ্কর ভট্টাচার্য লিটনকে সঙ্গে নিয়ে রওনা হই কালাছড়া বনের উদ্দেশে। ২৫ [...]

স্বপ্নিল ক্যারিবিয়ান দ্বীপে সাত দিন! সিনহা আবুল মনসুর

স্বপ্নিল ক্যারিবিয়ান দ্বীপে সাত দিন!
সিনহা আবুল মনসুর

লং আইল্যান্ডের ম্যাক আর্থার এয়ারপোর্ট থেকে আমরা উড়ে এলাম ফ্লোরিডার অরল্যান্ডো। বাহন সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭। আমরা যখন নিউইয়র্ক ছাড়লাম তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, তাপমাত্রা ৪৭ ডিগ্রি ফারেনহাইট, বেশ ঠাণ্ডা। অরল্যান্ডোতে আমরা পৌঁছলাম বিকেল ৫টায়। মেঘলা আকাশ, কিন্তু বেশ ফুরফুরে হাওয়া, তাপমাত্রা ৭৮ ডিগ্রি ফারেনহাইট! এয়ারপোর্ট থেকে বের হয়েই মনটা ভালো হয়ে গেল। [...]

আরো অনেক কিছু দিতে পারে সুন্দরবন, যদি… জেড এম সাদ

আরো অনেক কিছু দিতে পারে সুন্দরবন, যদি…
জেড এম সাদ

সুন্দরবন আমাদের গর্ব। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভ‚মি এটি। ১৯৯৭ সালে ইউনেস্কো এ বনটিকে ‘বিশ্ব ঐতিহ্যবাহী স্থান’ হিসেবে ¯^ীকৃতি দিয়েছে। বাংলাদেশ ও ভারতের মোট ১০ হাজার বর্গকিলোমিটারজুড়ে এটি বিস্তৃত হলেও বাংলাদেশের সীমানায় এর বিস্তার ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। আমাদের জাতীয় অর্থনীতিতে রয়েছে এর এক অনন্য ভ‚মিকা। প্রাণী, উদ্ভিদ ও মৎস্য সম্পদের অন্যতম উৎস এই বনভ‚মি। [...]

জিম্বাবুয়ে ভ্রমণ মঈনুস সুলতান

জিম্বাবুয়ে ভ্রমণ
মঈনুস সুলতান

    পরিত্যক্ত বাংলো, ব্লসম ও ফ্রানসিস টাউন   আমি মেহগনির মস সাইড টেবিল থেকে মরক্কো লেদারে বাঁধাই প্রকাণ্ড লেজার খাতাতে দেয়াল ঘড়ির ইতিহাস ঘাঁটি। আঙিনায় ফুললতা ও কুয়াশা মাখা মাকড়সার জালে স্নিগ্ধ এ ছনে ছাওয়া বাংলোর আদি বাসিন্দা রোডেশিয়ার শ্বেতাঙ্গ ফার্মার হোনসেন কাককু ক্লক নামের ঘড়িটি ক্রয় করেন জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে ১৯৩১ সালে। [...]

সিলেটের সুন্দরবন, সোয়াম্প ফরেস্ট রাতারগুল ইসমাইল মাহমুদ

সিলেটের সুন্দরবন, সোয়াম্প ফরেস্ট রাতারগুল
ইসমাইল মাহমুদ

দেখলে মনে হবে সুন্দরবন। এটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের কাছে সিলেটের সুন্দরবন নামেই পরিচিত। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত ‘জলার বন’-রাতারগুল। প্রকৃতির রূপে রঙিন রাতারগুল। হিজল, করচ, তমাল, অর্জুন, কদম, জালিবেত, বনজাম, মুর্তা, পিটালি আর জারুলের সমারোহ রাতারগুলে। সঙ্গে রয়েছে গভীর বনে থাকা বানর, নানা প্রজাতির সাপ যেমন- অজগর, দাঁড়াশ, গোখরা, গুইসাপসহ বেশ কয়েক [...]

বালি দ্বীপ আহমেদ হেলাল

বালি দ্বীপ
আহমেদ হেলাল

জাকার্তা থেকে লায়ন এয়ারের ডোমেস্টিক ফ্লাইটে চেপে যেতে হবে বালি। সময় নেবে দেড় ঘণ্টা। একই দেশের অঞ্চল সত্তেও বালি আর জাকার্তার মধ্যে এক ঘণ্টার সময় ব্যবধান আছে। ইন্দোনেশিয়ায় দুটি টাইমলাইন অনুসরণ করা হয়। জাকার্তায় আমরা আটজন বাংলাদেশি চিকিৎসক এসেছি ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার অধীনে দশ দিনের একটি ট্রেনিং প্রোগ্রামে। এর মধ্যে শনি-রবিবার পড়ে যাওয়ায় কোর্স ডিরেক্টরের [...]

প্যারিসের স্মৃতি ইয়াসমিন সুলতানা

প্যারিসের স্মৃতি
ইয়াসমিন সুলতানা

ইংল্যান্ডে যাওয়ার মাত্র দুদিন আগে শেনজেন ভিসা পেলাম। ২০১১ সালের সেপ্টেম্বর মাস। আমার ইচ্ছে ইংল্যান্ড থেকে প্যারিসে যাওয়া। প্যারিস আমাকে শিহরিত করছিল। প্যারিস শব্দটির সঙ্গে একটি উন্নত সভ্যতা আর সংস্কৃতি যেন জড়িয়ে আছে। ফরাসি বিপ্লব, নেপোলিয়ান, দ্য ভিঞ্চির মোনা লিসা এসব নাম ফ্রান্সের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে।   ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে আমাদের প্রশিক্ষণ চলছে। ওখান [...]

সাগরকন্যা কুয়াকাটায় ফারুখ আহমেদ

সাগরকন্যা কুয়াকাটায়
ফারুখ আহমেদ

চর গঙ্গামতি। ঝাউপাতায় ভোরের শিশির বিন্দু, সে বিন্দু ছড়িয়েছে ছোট্ট খেজুর গাছের পাতায়। আমাদের সেসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।  আমরা কজন তাকিয়ে আছি পূর্ব দিগন্তের অসীম সৌন্দর্য ভরা সমুদ্র জলরাশির দিকে। সে জল ভেদ করে এক সময় ধীরে ধীরে লাল থালার মতো সূর্য আমাদের দিকে তাকিয়ে চোখ টিপে হাসল। আমরা খুশিতে লাফিয়ে উঠলাম! দুদিন আগে কুয়াকাটা [...]

খন্দকারটোলার প্রত্ন-নিদর্শন খন্দকার মাহমুদুল হাসান

খন্দকারটোলার প্রত্ন-নিদর্শন
খন্দকার মাহমুদুল হাসান

ভ্যানে চেপে পৌঁছলাম বগুড়ার শেরপুরের খন্দকারটোলায়। মূল সড়ক থেকে পশ্চিমে নেমে যাওয়া সরুপথ ধরে পৌঁছলাম বন্দেগি শাহ্র মাজারে। এখানে রয়েছে উঁচু ভিত্তিভূমির ওপর নির্মিত দুটি সমাধি সৌধ। সড়ক লাগোয়া উত্তরের দেয়ালঘেরা জায়গার পশ্চিম প্রান্তে এর অবস্থান। এই মাজার দুটি প্রসঙ্গে বগুড়া জেলা গেজেটিয়ায় বর্ণিত হয়েছে ‘…শেরপুরের টোলাই হজরত বন্দেগি শাহের মাজার আছে। এটি আধুনিককালের এক [...]

ধামরাই কথা ফারুখ আহমেদ

ধামরাই কথা
ফারুখ আহমেদ

আমার বন্ধুর বাবা বাংলাবাজারের একজন টায়ার ব্যাবসায়ী। তার দোকান থেকে বেশ কিছু টায়ার চুরি হয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় লাখ টাকা। ১৯৯২ সালে এই পরিমাণ টাকা কম নয়। টায়ার চোর ধরতে না পেরে আমার বন্ধু ফকিরের শরণাপন্ন হলো। তারপর সে আমাকে নিয়ে গেল ধামরাই। সেখানকার এক ফকির (এখন নাম মনে নেই) গাছের সঙ্গে কথা [...]