banner ad

RSSAll Entries in the "সম্পাদকীয়" Category

১৪ পৌষ ১৪১৯ ২৮ ডিসেম্বর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ৩২

বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলের ভূভাগ। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের পরও নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবেই আছে। যদিও গত তিন দশকে প্রকৃতির আচরণ বদলে গেছে অনেকখানি। পৃথিবীর নানা অঞ্চলে চার ঋতু বিদ্যমান থাকলেও আমাদের মাতৃভূমিতে ষড়ঋতু খেলা করে। এখনো গ্রীষ্মের তাপদাহের পর বর্ষা আসে প্রশান্তির বারিপাত নিয়ে। শরৎ হেমন্ত শীত ও বসন্ত আপন বর্ণে উদ্ভাসিত। শীত ষড়ঋতুর মধ্যে অন্যতম প্রকট [...]

২৫ কার্তিক ১৪১৯ ৯ নভেম্বর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ২৫

রাজনীতিক আর সিনেমার খলনায়কের ভাবমূর্তিটা এক নয়। কখনো কখনো রাজনীতিকদের আচরণ তাদের জনসেবকের প্রতিমূর্তি হিসেবে বিবেচনা করতে কষ্ট হয়। ভিলেনের চেহারার মতোই তাদের প্রতিচ্ছবি সৃষ্টি হয় গণমানুষের ক্যানভাসে। রাজনীতি সমাজদর্শন ও রাষ্ট্রচিন্তার সমণ্নিত রূপ। এই রূপের সঙ্গে মিশে থাকে সেবা ও কল্যাণচিন্তা। তাই রাজনীতিকের প্রতিমূর্তি হলো সেবক, বন্ধু ও অভিভাবকের। কিন্তু কখনো কখনো কোনো কোনো [...]

১৮ কার্তিক ১৪১৯ ২ নভেম্বর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ২৪

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ সফর করেছেন। প্রথমে চীন পরে ভারত সফরে যান তিনি। বাংলাদেশে এই দেশ দুটির প্রভাব বিবেচনায় এবং দেশ দুটি সম্পর্কে বাংলাদেশের জনধারণা বিবেচনায় এ সফর খুবই গুরুত্বপূর্ণ। চীনে খালেদা জিয়া বৈঠক করেছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে। শীর্ষ নেতারা তার সঙ্গে বৈঠক করেননি। ভারতে খালেদা জিয়ার [...]

২৬ অক্টোবর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ২৩ ১১ কার্তিক ১৪১৯

আর কদিন পরেই ঈদুল আজহা। ঈদ এবং পূজা মিলে ছুটির আমেজ শুরু হয়ে যাবে একটু আগে থেকেই। ঈদুল আজহার প্রধান অনুষঙ্গ পশু কোরবানি করা। নিগূঢ়ার্থে পশু প্রবৃত্তিকে কোরবানি করা। মানুষ মূলত ভালো-মন্দের মিশেল। মানুষের মধ্যে যেমন বিবেক-বিবেচনা বিরাজ করে তেমনি বিরাজ করে বিবেচনাবর্জিত জান্তব প্রবৃত্তি। বিবেচনার খড়গে জান্তব প্রবৃত্তিকে হত্যা করে এক প্রেমময় সমাজ প্রতিষ্ঠার [...]

৪ কার্তিক ১৪১৯ ১৯ অক্টোবর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ২২

বাংলাদেশের উৎসবগুলোর মধ্যে ঈদুল আজহা অন্যতম। ঈদুল আজহার প্রধান আনুষ্ঠানিকতা পশু কোরবানি করা। এই আনুষ্ঠানিকতার গূঢ় অর্থ হলোÑ মানুষের ভেতর লুকিয়ে থাকা পশুপ্রবৃত্তিকে কোরবানি করা। ত্যাগ ও কল্যাণের প্রবৃত্তিকে পরিচর্যা করা। ঈদ উৎসবের একটা প্রধান আচার হলো নানা পদের খাদ্যসম্ভারে অতিথি আপ্যায়ন করা, নিজে পরিতৃপ্ত হওয়া। ঈদুল আজহার খাদ্য উপকরণের প্রধান অনুষঙ্গ মাংস। তারপরও মিষ্টান্নসহ [...]

২০ আশ্বিন ১৪১৯ ৫ অক্টোবর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ২০

রামু। নদী আর সাগর ধোয়া এক পাহাড়ি জনপদ। এক মায়াময় সবুজ ভ‚মি। রামুর রয়েছে সমৃদ্ধ ইতিহাস। আরাকানের ইতিহাসের সঙ্গে রামু যুক্ত। বাংলার মুঘল সুবাদার শাহ সুজার পলায়নপর জীবনের সাক্ষী রামু। বৌদ্ধ, সনাতন ও ইসলাম ধর্ম বিশ্বাসের অপূর্ব সহিষ্ণু সহাবস্থানের নিদর্শন রামু। এমন শান্তির উপত্যকা রামু এখন অসহিষ্ণু ধর্মবোধ, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির [...]

১৩ আশ্বিন ১৪১৯ ২৮ সেপ্টেম্বর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ১৯

মন্ত্রীদের পাশে সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি, খুনের মামলার আসামি এমন নানা অভিধাযুক্ত মানুষ থাকবে এটা যেন বাংলাদেশের রাজনীতির অনিবার্য নিয়তি। এক মন্ত্রীর সাম্প্রতিক নরসিংদী সফরও এই নিয়তিকেই প্রতিফলিত করেছে। এই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল আছে, তিনি নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ডের কলকাঠি নাড়ার সঙ্গে যুক্ত ছিলেন। এ অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি। তবে জনধারণাটি রয়ে গেছে। মেয়র [...]

৬ আশ্বিন ১৪১৯ ২১ সেপ্টেম্বর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ১৮

গুম সাম্প্রতিক বাংলাদেশের এক অতিআলোচিত শব্দ। কয়েক দিন আগে প্রবীণ আইনজীবী, অন্যতম সংবিধান প্রণেতা, রাজনীতিক ডক্টর কামাল হোসেন আশঙ্কা করেছেন তিনি গুম হতে পারেন। তার এ আশঙ্কা গুম নিয়ে আলোচনাকে আরো একটু উসকে দিয়েছে। গুম বাংলাদেশের এক অপরাধ বাস্তবতা; সামাজিক বাস্তবতাও। বাংলাদেশের বয়স চল্লিশ ছাড়িয়েছে, গুম নামের অপরাধ এই ভূখণ্ডে এই দেশের চেয়ে প্রবীণ। স্বাধীনতার [...]

৩০ ভাদ্র ১৪১৯ ১৪ সেপ্টেম্বর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ১৭

হলমার্ক কাণ্ড এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয়। এই ব্যাংক কেলেঙ্কারির ঘটনা এতটাই আলোচিত যে অর্থমন্ত্রীকেও ক্ষমাপ্রার্থনা করতে হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কেলেঙ্কারির দায় যাদের ওপর, অর্থাৎ সোনালী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এ অপরাধকে গায়েই মাখছে না। সরকারও পরিচালনা পর্ষদের পক্ষ নিয়েছে এবং কেলেঙ্কারি ধরা পড়ার পর চেয়ারম্যানদের দায়িত্বের মেয়াদ বাড়িয়েছে। সোনালী ব্যাংকসহ [...]

২৩ ভাদ্র ১৪১৯ ৭ সেপ্টেম্বর ২০১২ বর্ষ ১৫ সংখ্যা ১৬

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সাম্প্রতিক ঋণ কেলেঙ্কারি দেশের অর্থ খাতের অব্যবস্থা এবং দুর্নীতির প্রকৃষ্ট উদাহরণ। এ ঘটনায় যুক্ত প্রধান প্রতিষ্ঠানগুলো হলো হলমার্ক গ্রুপ, টি অ্যান্ড ব্রাদার্স গ্রুপ এবং অ্যারাগন গ্রুপ। এই তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে ২৬৬৭ কোটি, ৬৮৫ কোটি এবং ১৪৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে হলমার্কের স্বত্বাধিকারী স্বীকারও করেছেন তার প্রতিষ্ঠান এই [...]