All Entries in the "অর্থনীতি" Category
আবারো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ কাওসার রহমান
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে সরকার আবারো জ্বালানি তেলের দাম বাড়াতে যাচ্ছে। জীবনযাত্রার উচ্চ ব্যয়ের মাঝে আরো এক দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি উৎপাদন ও পরিবহন খাতে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করবে। যার সর্বগ্রাসী প্রভাব আবারো মূল্যস্ফীতিকে উস্কে দেবে। পরিবহন ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ এবং কৃষি উৎপাদন খরচও বেড়ে যাবে। তেলের মূল্যবৃদ্ধির জন্য জ্বালানি বিভাগ তিন ধরনের [...]
চামড়ার বাজারে পরিকল্পিত ধস কাওসার রহমান
কাঁচা চামড়ার বাজারে এক অরাজক অবস্থা নেমে এসেছে। আড়তদার ও ট্যানারি মালিক এই দুই পক্ষ মিলে পরিকল্পনা করে চামড়ার বাজারে ধস নামিয়েছে। ফলে দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়া বিদেশে পাচার হয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে ট্যানারি মালিকদের সংগঠনগুলো একসঙ্গে বসে কোরবানির ঈদের আগে চামড়ার মূল্য নির্ধারণ করে দেন। যদিও সেই মূল্য নিয়ে প্রশ্ন [...]
সঞ্চয় বাড়াতে নানা উদ্যোগ কাওসার রহমান
‘যদি আয় হয় দশ, ব্যয় করব নয়, তবেই হাতের এক, হবে সঞ্চয়’- এ স্লোগান নিয়ে এবার দেশে পালিত হলো সঞ্চয় সপ্তাহ। মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে এবারই প্রথম ঘটা করে সঞ্চয় সপ্তাহ পালন করা হয়েছে। দেশের সঞ্চয় পরিস্থিতি যে বিপর্যয়ের মুখে পড়েছে তা থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনো উপায় অবশ্য ছিল না। কারণ সুদের হার বাড়িয়েও [...]
তৈরি পোশাকের সামনে নতুন সম্ভাবনা কাওসার রহমান
বাংলাদেশের তৈরি পোশাকের সামনে চীনের বিশাল বাজারকে ঘিরে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে ভারত ও রাশিয়ার বাজার। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের শীর্ষস্থানীয় রফতানি পণ্য তৈরি পোশাকের বাজার শুধু বহুদেশগামীই হবে না, যুক্তরাষ্ট্র ও ইউরোজোনের ওপর থেকে নির্ভরশীলতাও কমবে। চীন এখন মৌলিক পণ্য উৎপাদনের চেয়ে উচ্চ প্রযুক্তির পণ্য উৎপাদনের দিকে [...]
পদ্মায় অর্থনীতিতে স্বস্তি কাওসার রহমান
পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ফিরে আসায় দেশের অর্থনীতিতে স্বস্তিভাব ফিরে আসবে। মূলত এ সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলকে কেন্দ্র করে দেশের অর্থনীতি তথা উন্নয়ন কর্মকাণ্ডে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। দেশের উন্নয়ন প্রকল্পে বিদেশি সাহায্য নিয়ে দাতাদের সঙ্গে সরকারের টানাপড়েন চলছিল। সেই টানাপড়েন এখন কেটে যাবে। দেশে বিদেশি সাহায্যের প্রবাহে গতি আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে। [...]
কর বৈষম্যের শিকার গরিবরা কাওসার রহমান
চরম বৈষম্য বিরাজ করছে দেশের প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় কর ব্যবস্থাতেই। মোট রাজস্ব আদায়ের পরোক্ষ করের পরিমাণ ৭৫ শতাংশ। আর প্রত্যক্ষ করের পরিমাণ মাত্র ২৫ শতাংশ। বিপুল পরিমাণ এই পরোক্ষ করের বোঝা বইতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। অথচ রাজস্ব আয়ে কর প্রদানে সক্ষম ধনীদের অবদান মাত্র ২৫ শতাংশ। আবার এই পরোক্ষ করের ক্ষেত্রেও ধনী-গরিবের মধ্যে [...]
ঋণ কেলেঙ্কারিতে সরকার কাওসার রহমান
শেয়ার কেলেঙ্কারির পর আওয়ামী লীগ সরকার এবার ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছে। অনেক দেশেই এ ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনার কথা শোনা গেলেও এত বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এই ঋণ কেলেঙ্কারির ঘটনার মধ্য দিয়ে যেমন সরকারের আর্থিক ব্যবস্থানার ভয়ানক দুর্বল চিত্র ফুটে উঠেছে, তেমনি অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মধ্যকার দ্ব›দ্বও চরমভাবে [...]
প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে সরকারি ব্যাংকগুলো কাওসার রহমান
ব্যাংক-ব্যবসা হচ্ছে গ্রাহককেন্দ্রিক। গ্রাহক সন্তুষ্টি বজায় রেখেই ব্যাংকগুলোকে ব্যবসায়িক সুযোগ নিতে হয়। কিন্তু বেসরকারি ব্যাংকগুলোর গ্রাহকসেবা সন্তোষজনক নয় আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এক্ষেত্রে ক্রমেই আরো পিছিয়ে পড়ছে। সরকারি ব্যাংকগুলোর পরিচালন ব্যয় বেশি হওয়ায় তারা সহজে আমানতকারী ও অন্যান্য গ্রাহক আকৃষ্ট করতে পারছে না। উল্টো বাড়ছে খেলাপি ঋণ। এ কারণে সরকারি ব্যাংকগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। বেসরকারি [...]
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কতটা বাস্তবসম্মত কাওসার রহমান
সাহসী উদ্যোগ হলেও স্থানীয় অর্থায়নে কি পদ্মা সেতু নির্মাণ সম্ভব? প্রধানমন্ত্রীর ঘোষণার পর এ প্রশ্নটিই জোরালোভাবে উঠে এসেছে। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের পর প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবেন। তার এ সাহসী ঘোষণার জন্য সমাজের বিভিন্ন স্তর থেকে অভিনন্দন জানানো হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা এগিয়ে এসেছে [...]
ইউরো জোন সঙ্কটে রফতানি নিয়ে শঙ্কা কাওসার রহমান
ইউরো জোন সঙ্কট ক্রমেই দীর্ঘায়িত হওয়ায় বাংলাদেশের জন্য শঙ্কা বাড়ছে। ইতিমধ্যে ইউরোপের ক্রেতারা অর্থ সঙ্কটের কারণে বাংলাদেশ থেকে রফতানি আদেশ কমিয়ে দিতে শুরু করেছেন। অনেক ক্রেতা তাদের আগের দেয়া আদেশ বারবার পেছাচ্ছেন। কেননা ঋণ সঙ্কটের কারণে পুরো ইউরো জোনের মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। সেই সঙ্গে কমেছে ভোগ্যপণ্যের চাহিদাও। ফলে ইউরোপের ক্রেতারা যে বাংলাদেশ থেকে তৈরি [...]


