All Entries in the "পাঠক ফোরাম" Category
পাঠক ফোরাম
সাহারা খাতুনই ঠিক ছিলেন! এখন মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সাহারা খাতুনই ঠিক ছিলেন। তার ওপর আমরা ক্ষেপেছিলাম কারণ তিনি না বুঝে কথা বলতেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে নিয়ে সমস্যা হলো, তিনি কথা ও কাজ অনেক বেশি বুঝে করছেন। আরো মনে হচ্ছে, প্রধানমন্ত্রী জনতার চাপে সাহারা খাতুনকে সরাননি। সাহারা আসলে চতুর নন, যে কারণে [...]
পাঠক ফোরাম
ইয়াবা আসক্তদের শারীরিক সমস্যা মাদকদ্রব্যের মধ্যে একটি বহুল পরিচিত জীবনবিনাশকারী নেশার নাম ইয়াবা। তারা জানেও না যে কী কী উপাদান দিয়ে এই মরণ নেশা ইয়াবা তৈরি হয়। নেশার উপকরণ ইয়াবার মূল উপাদান মিথ অ্যামফিটামিন ও ক্যাফেইন। ইয়াবাতে ২৫ থেকে ৩৫ মিলিগ্রাম মিথ অ্যামফিটামিন এবং ৪৫ থেকে ৬৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। এছাড়া ইয়াবাতে ব্যবহৃত উপাদানগুলোর [...]
পাঠক ফোরাম
একজন শাজাহান সড়ক দুর্ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এ ব্যাপারে যখন চালকদের দায়ী করা হলো তখন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ড্রাইভিং লাইসেন্স দেয়ার যোগ্যতা হিসেবে ‘গরু-ছাগল’ চেনাকে নির্ধারণ করলেন। সম্প্রতি তিনি প্রকাশ্য লাইভ শোতে বিরোধী দলের এক নেতাকে গালাগালি করেছেন এবং চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন। তিনি কি নিজের যোগ্যতা প্রমাণের পর তার প্রাপ্য পুরস্কারটি [...]
পাঠক ফোরাম
ভারতীয় গুলিবর্ষণ অব্যাহত কয়েকদিন আগে ঢাকায় অনুষ্ঠিত হলো বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। এ চিঠি লেখার সময় ঢাকায় শুরু হয়েছে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এটি ১৩তম বৈঠক। সীমান্তে মানুষ হত্যার ঘটনা বৈঠকগুলোর প্রতিপাদ্য বিষয় হয়। কিন্তু মানুষ হত্যা বন্ধ হয় না। চুক্তি স্বাক্ষর হয়, যৌথ ঘোষণা আসে, হাসিমুখে ছবি তোলা [...]
পাঠক ফোরাম
বেহাল দশা ঢাকঢোল পিটিয়ে গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশ বিমান যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ২ হাজার কোটি টাকা দিয়ে দুটি এয়ারক্রাফ্ট ক্রয় করে ‘পালকি’ ও ‘অরুণ আলো’ নাম রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাধুমধামের সঙ্গে উদ্বোধন করে উড়োজাহাজ দুটি কোনো সিট খালি নিয়ে যাতে আকাশে না ওড়ে, সে ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেন। অথচ [...]
পাঠক ফোরাম
বিচারের বাণী নিভৃতে কাঁদে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত খুলনায় সাংবাদিক হারুন অর রশিদ, মানিকচন্দ্র সাহা, হুমায়ুন কবির বালু, শেখ বেলাল উদ্দিন, যশোরে শামছুর রহমান, চুয়াডাঙ্গার বজলুর রহমান, সাতক্ষীরার এসএম আলাউদ্দিন, ঝিনাইদহের রেজাউল করিম এবং মীর ইলিয়াস হোসেন, ফরিদপুরের গৌতম দাস, বগুড়ার দীপঙ্কর চক্রবর্তী, নবীগঞ্জের তরুণ সাংবাদিক জুনায়েদ আহমেদ এবং আরো অনেক সাংবাদিক নিহত [...]
পাঠক ফোরাম
আইলা ক্ষতিগ্রস্তদের দিকে তাকান ২০০৯ সালের ২৫ মে। প্রচণ্ড ঘূর্ণিঝড় আইলা উপকূলে আঘাত হেনেছিল। ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয় ১৭টি উপজেলা। বসতবাড়ি উড়ে গেছে। খাবার পানি নেই। সেখানে চাষ হয় না। আইলা এলাকায় ৪২ হাজার ২৫০টি পরিবারের সদস্য এখন অসহায় অবস্থায় দিনযাপন করছে। প্রায় ৫৪ হাজার মানুষ বেড়িবাঁধের ওপর রাতযাপন করছে। আইলা আঘাত হানার পর সরকার [...]
পাঠক ফোরাম
এই লোকসান আর কতদিন? ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় বিমান সংস্থা। বর্তমানে সংস্থাটির ১২টি বিমানের ৪টি পুরোপুরি অচল। বাকি ৮টি উড়োজাহাজ পরিচালনায় রয়েছে পাঁচ হাজার কর্মী। সম্প্রতি দৈনিক পত্রিকা থেকে জানা গেল, গত চার বছরে সংস্থাটি ৫০০ কোটি টাকা লোকসানের বোঝা চাপিয়েছে ১৬ কোটি মানুষের ঘাড়ে। অথচ এদেশের এক কোটি মানুষ বিদেশে কর্মরত [...]
পাঠক ফোরাম
প্রসঙ্গ রেলের ভাড়া বৃদ্ধি দূর পথে কম খরচে যাতায়াতের জন্য সাধারণ মানুষের প্রধান ভরসা রেলপথ। এ ছাড়া বর্তমান সময়ে সড়ক ব্যবস্থা ভালো না হওয়ায় সবাই দূর পথে ভ্রমণে রেলপথকেই পছন্দ করে। তাছাড়া ট্রেনের ভাড়া কম হওয়ার কারণে নিম্নআয়ের মানুষরাও যাতায়াত করে। রেল খাতে বিপুল পরিমাণ লোকসান হওয়ার কারণে এবং রেলের সুবিধা বৃদ্ধির জন্য সম্প্রতি [...]
পাঠক ফোরাম
ব্লগারদের গুরুত্ব বাড়ছে আমি ব্লগার নই, কিন্তু ব্লগারদের প্রতি আমার শ্রদ্ধা আছে। ব্লগে হয়তো সবাই ভালো লিখছেন না। অনেক ক্ষ েত্রে ভাষার বিকৃতও ঘটছে। অনেকেই অসাধারণ লিখে যাচ্ছেন। পত্র-পত্রিকার বাইরে এই বিপ্লবী বিকল্প আমাকে বিস্মিত করে। অনেক পত্রিকার নাক-উঁচু সাহিত্য ও ফিচার সম্পাদকদের বুড়ো আঙুল দেখিয়ে ফেসবুক ও অন্য ব্লগগুলোতে প্রকাশিত হচ্ছে অসাধারণ সব [...]


