All Entries in the "আন্তর্জাতিক" Category
ভারতের রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ ২০০০ ডেস্ক
ভারতের রাজনীতিতে ক্রমেই নিজের অবস্থানকে আরো সুসংহত ও অপরিহার্য করে তুলছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে বিজেপির বড় ধরনের বিজয়Ñ সে কথারই ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। গুজরাটে বিজেপির এই বিজয়ের পর মোদি তৃতীয়বারের মতো রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। তার এই দায়িত্বপ্রাপ্তির সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা যে [...]
ইসরায়েলের আগাম নির্বাচনের হিসাব-নিকাশ ২০০০ ডেস্ক
নির্দিষ্ট সময়ের কিছুটা আগেভাগেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী বছরের জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা দেশটির নির্বাচন। নেতানিয়াহুর এই আগাম নির্বাচনের পেছনে দুটি কারণ রয়েছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। প্রথমত, দেশটিতে বিরোধী দল এখন কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন হিসেবে নানা পদক্ষেপের মাধ্যমে ভোটারদের মন জয় করার সুযোগ থাকছে [...]
আবারো বিক্ষোভ ইউরোপে শানজিদ অর্ণব
‘৪০ বছর কাজ করে আমি আমার পেনশনের বয়সের কাছাকাছি চলে এসেছি। এখন কেউ তা লুটে নিয়ে যাক সেটা আমি চাই না’- কথাগুলো ওয়েলসের সাবেক ট্রেনচালক স্টিভ রিচার্ডসের। রিচার্ডস ২০ অক্টোবর আরো প্রায় ১ লাখ মানুষের সঙ্গে লন্ডনের রাস্তায় নেমেছিলেন যুক্তরাজ্যের সরকারের ব্যয় সঙ্কোচন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বিক্ষোভের আয়োজক ট্রেড ইউনিয়ন কংগ্রেসের দাবি মতে বিক্ষোভকারীদের [...]
জাতিসংঘ সাধারণ অধিবেশনে আলোচনার ঝড় ২০০০ ডেস্ক
সিরিয়া ইস্যু ছিল সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য ইস্যু। অন্যদিকে সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় আবারো ইরান ইস্যুকে সামনে এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী এক বছরের কম সময়ের মধ্যে ইরান পরমাণু বোমা নির্মাণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে এমনটা ঘোষণা করেন নেতানিয়াহু। বিশেষজ্ঞদের ধারণা, ইরান এ লক্ষ্যসীমায় পৌঁছানো মাত্র যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে [...]
উদারতাবাদী সংস্কার নিয়ে টালমাটাল ভারত ২০০০ ডেস্ক
বিশ্বায়ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অর্থনীতির উদারতাবাদী মডেল। আর এই নতুন উদারতাবাদী অর্থনৈতিক লাইনকে নতুন করে চাঙ্গা করতে গত ১৪ সেপ্টেম্বর কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ঘোষণা করে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি। এ নিয়ে এখন টালমাটাল ভারতের কেন্দ্রীয় রাজনীতি। সংস্কার-বিতর্ক কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ছে রাজ্য পর্যায়ে। ফলে সবখানেই বদলে যাচ্ছে রাজনীতির হিসাব-নিকাশ। শুধু রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ অর্থনীতির গতিপ্রকৃতি [...]
আবারো অ্যান্টি আমেরিকানিজম! ২০০০ ডেস্ক
আরব বসন্ত, ইউরোপের নিজস্ব গতিতে এগিয়ে চলা আর বিশ্বজুড়ে এশিয়ার চীন, রাশিয়া আর উত্তর কোরিয়ার উত্তরোত্তর প্রভাবে ক্রমেই কমছে মার্কিন প্রভাব- সম্প্রতি এমনটাই মতামত দিয়েছে ব্রিটিশ গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ। অন্যদিকে এ বছর জুনে পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে, ২০০৯ সালে মুসলিম দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন ছিল ২৫ শতাংশের আর [...]
ব্লাসফেমি আর বিদেশি সংস্থা নিয়ে বিব্রত পাকিস্তান ২০০০ ডেস্ক
ধর্মীয় মৌলবাদের আক্রমণ পাকিস্তানে নতুন নয়। সম্প্রতি ব্লাসফেমি ইস্যুতে আবারো প্রকট আকারে প্রকাশিত হয়েছে পাকিস্তান রাষ্ট্রটির এ বিশেষ বৈশিষ্ট্য। ১১ বছর বয়সের এক খ্রিস্টান বালিকাকে গ্রেফতার করা হয়েছে ব্লাসফেমির দায়ে। খ্রিস্টান এই বালিকার নাম রিমশা মসিহ। গত ১৬ আগস্ট ইসলামাবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাকে গ্রেফতার করে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে। তার বিরুদ্ধে [...]
ইকুয়েডর কেন অ্যাসাঞ্জের পাশে শানজিদ অর্ণব
আবারো আলোচনার পাদপ্রদীপে উঠে এসেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ এবং উইকিলিকস। যুক্তরাজ্য অ্যাসাঞ্জকে সুইডেনের হাতে তুলে দিতে চাইছে। অন্যদিকে ইকুয়েডরের দূতাবাস তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু কেন? লিখেছেন শানজিদ অর্ণব ইকুয়েডর কেন অ্যাসাঞ্জের পাশে ২০১০ সালে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের তদন্তে জুলিয়ান অ্যাসাঞ্জ এবং উইকিলিকসকে নির্দোষ হিসেবে দাবি করা হয়েছিল। আজ থেকে চার বছর আগে উইকিলিকসে ফাঁস [...]
ফাঁসির দড়ি নিয়ে টানাটানি মুক্তি চৌধুরী, কলকাতা থেকে
জল্লাদ নেই ভারতের মহারাষ্ট্র্র রাজ্যের রাজধানী মুম্বাইতে। ছিলেন একজন, তিনিও অবসরে। অগত্যা পাকিস্তানি জঙ্গি কাসবের ফাঁসি হলে কে পরাবে তার গলায় ফাঁসির দড়ি তাই নিয়ে টানাটানি শুর“ হয়েছে। মুম্বাইয়ের জঙ্গি হামলার একমাত্র জীবিত জঙ্গি আমির আজমল কাসবের ফাঁসির আদেশ রহিতের আপিল ভারতের সুপ্রিমকোর্টে খারিজ হওয়ার পর এখন কাসবের ফাঁসি হলে কে তাকে পরাবে ফাঁসির দড়ি [...]
আমেরিকা কি সিরিয়ায় হামলা চালাবে ২০০০ ডেস্ক
১৮ মাস ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। প্রেসিডেন্ট বাশার ক্ষমতা যে কোনো মূল্যে ধরে রাখতে চান আর বিদ্রাহীরা মরিয়া বাশার সরকারের পতন ঘটাতে। সরকারি এবং বিদ্রোহী সেনাদের মধ্যে প্রতিদিনই বাড়ছে সংঘর্ষের তীব্রতা। দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেম্পোসহ বিভিন্ন স্থানে প্রেসিডেন্ট বাশারের বিমান ও গোলন্দাজ বাহিনী হামলা চালাচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে বিদ্রোহীরাও। সংঘর্ষের তীব্রতা বাড়ায় প্রতিদিনই দেশ ছাড়ছে [...]


