দু:খিত, এই সংখ্যায় কোন সংবাদ নেই।
দু:খিত, এই সংখ্যায় কোন সংবাদ নেই।

বর্ষ ১৩ সংখ্যা ০৮

বিশ্বকাপ জয়ের ফর্মুলা কী? মৌলিক এ প্রশ্নের উত্তর হয়তো বাঘা বাঘা কোচের জানা, তবে সেই সূত্রের সব উপাত্ত থাকে না তাদের কাছেমিশায়েল আহ্মাদ ও রাশেদ রায়হান
২০৮টি দেশ ফুটবল খেলে। অথচ এ যাবৎ বিশ্বকাপ জিততে পেরেছে মাত্র সাতটি দেশ। নিশ্চয়ই ব্যাপারটা খুব কঠিন! কঠিন যে তা বলাই বাহুল্য। বছরের পর বছর ধরে বিশ্বকাপ জেতার জন্য বিশাল প্রস্তুতি নেয় দলগুলো। ২৩ জনের দলটি একদিনে তৈরি হয় না। প্রায় এক যুগের মতো সময় লেগে যায়। সেরা খেলোয়াড়দের টার্গেট করে রাখা হয়। দেখা হয় তাদের পরিচর্যার বিষয়টিÑ ভালো কাবে খেলা, ইনজুরিতে পড়লে তৎক্ষণাৎ সেরা চিকিৎসার বন্দোবস্ত করা ইত্যাদি। কোনো দেশের ফুটবলার ও তাদের কর্মকর্তাদের দায়িত্ব দেশের জন্য সম্মান বয়ে আনা। কেউ তা পারে, আবার কেউ পারে না। (আরও…)
বিদায় ডমেনেখ
রেমন্ড ডমেনেখের সঙ্গে চুক্তিটা ছিল বিশ্বকাপ পর্যন্তই। মাস দুয়েক আগে থেকেই ফ্রান্স ফুটবল দলের নতুন কোচের খোঁজ করছে ফরাসি ফুটবল ফেডারেশন। একজনকে খুঁজে বেরও করা হয়। সেই একজনের নাম লরাঁ ব্লঁ। ডমেনেখের পর ব্লঁ-ই হচ্ছেন ফ্রান্সের নতুন কোচ। তার সঙ্গে কথাবার্তাও ঠিক হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকভাবে কাগজপত্রে স্বার। বিশ্বকাপ শেষে ফুটবলাররা দেশে ফিরলেই সেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা ছিল। তবে এই ফেরাটা যে এত তাড়াতাড়ি হবে, সেটা বোধহয় কারো ধারণাতেই ছিল না। বিশ্বকাপে চরম ব্যর্থ ফ্রান্স দল প্রত্যাশারও বহু আগে দেশে ফিরে আসায় সময় অবশ্য নষ্ট করতে চায়নি ফেডারেশন। দল দেশে ফেরামাত্রই সব আনুষ্ঠানিকতা শেষ করেছে ফেডারেশন। নতুন কোচ হিসাবে ঘোষণা করা হয়েছে সাবেক ফরাসি ফুটবলার ও বোর্দার কোচ লরাঁ ব্লঁর নাম। আগামী মাসের ২ তারিখ থেকেই কাজ শুরু করবেন নতুন কোচ। ব্লঁ মিশন শুরু হবে ১১ আগস্ট নরওয়ের বিপে প্রীতি ম্যাচ দিয়ে। (আরও…)

এটি দক্ষিণ গোড়ানের সুপরিচিত ভূঁইয়ার ঝিলের সম্প্রতি তোলা ছবি। ঝিলটি সম্পূর্ণ ভরাট করা হয়ে গেছে। শুধু বৃষ্টি এলেই নিম্নাঞ্চলটির কিছু অংশ কিছুটা ঝিলের আকার ধারণ করে -সুদীপ্ত সালাম

ভয় পেয়ে গেলেন ডক্টর ডাফ, সেটা ঢাকার জন্য কাউচ ছেড়ে পায়চারি শুরু করলেন। বেশ বুঝতে পারছেন সাবধান না হলে স্ত্রী সন্দেহ করবেন তাঁকে। স্ত্রীকে মিথ্যেকথা বলতে ঘৃণা বোধ করেন তিনি। ‘আমি ডানকানের ব্যাপারে চিন্তিত। সব সময় অন্যমনস্ক হয়ে আছে সে। এটা খুবই অদ্ভুত ব্যাপার যে একটা প্রজেক্টের দায়িত্ব নিল, অথচ কাজ শুরু হবার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলল ছুটি নেবে। বলছে আফরিনের বিশ্রাম দরকার, ওকে নিয়ে সৈকতে যেতে হবে তাকে, আবহাওয়া খারাপ হবার আগেই। কেন, আফরিন কি ঢাকায় বিশ্রাম নিতে পারে না?’
‘বাকিদের ব্যাপারটা কি? সে চলে গেলে তারা সামলে নিতে পারবে না?’ (আরও…)