প্রচ্ছদ

বর্ষ ১২ সংখ্যা ৪২

বর্ষ ১২ সংখ্যা ৪২

দুই বিপরীতমুখী চিত্র। একদিকে হাসপাতালে নার্সের অভাব, অন্যদিকে ৯ হাজার নার্স বেকার। তারা ডিপ্লোমা পাস করেও চাকরি পাচ্ছেন না। সরকারিভাবে সাত বছর ধরে নার্স নিয়োগ বন্ধ। এরই মধ্যে সরকারিভাবে আবার সিদ্ধান্ত হয়েছে জেলা কোটা অনুসরণ করে স্টাফ নার্সদের নিয়োগ দেওয়া হবে। অথচ প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে, ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ করা হয়। (আরও…)
ঘড়ির কাঁটায় রাত ১২টা পেরিয়েছে। গুলশানের সিকদার মেডিক্যালে চিকিৎসা নিতে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভিআইপি রোগী বলে চিকিৎসক-নার্সদের ব্যস্ততা বেড়েছে বহুগুণ। হঠাৎই চিকিৎসকের নজরে এল এরশাদের কেবিনে মশার উপস্থিতির বিষয়টি। কনসালট্যান্ট চিকিৎসক কোনও কৈফিয়ত না নিয়েই দায়িত্বরত নার্সকে একদফা বকুনি দেন। বকুনি দেওয়ার সময় ওই চিকিৎসক নার্সের পিতা-মাতাকেও রেহাই দেননি। ঘটনাটি চলতি বছরের ১৮ ফেব্রুয়ারির। (আরও…)
তোমার জীবনের লক্ষ্য কী? Ñপ্রশ্নের জবাব দেওয়ার জন্য হোক কি পরীক্ষা পাসের রচনা লেখার জন্যই হোক এই বাংলাদেশে নারী-পুরুষ নির্বিশেষে কেউ কখনও লেখে না যে তার জীবনের লক্ষ্য নার্স হওয়া।
তাহলে জীবনের লক্ষ্য কি?
১. ডাক্তার হওয়া (আর্তপীড়িত মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করাÑ হাঁচি থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা একই হাতে)। (আরও…)
ফিলিপিন্সের নার্স সেবার প্রশ্নে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ। ইউরোপ, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের হাসপাতাল, ক্লিনিক, হোম এবং অবস্থাপন্নদের বাসাবাড়িতে অসুস্থদের সেবাযতেœর জন্য ‘ফিলিপিনো নার্স চাই’ বিজ্ঞাপন পত্রপত্রিকা ও ইন্টারনেটে ছেয়ে আছে। স্বাস্থ্যসেবায় ফিলিপিনো নার্সের একচেটিয়া চাহিদা। এই চাহিদা সৃষ্টিতে সবচেয়ে বেশি সহায়তা করেছে রাষ্ট্র। রাষ্ট্রীয় উদ্যোগে ওয়ার্ল্ড ক্লাস নার্সিং ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। (আরও…)
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দেখিয়ে দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই। কিন্তু আঁতকে ওঠার মতো খবর হচ্ছে, এদের অনেকেই জাল সার্টিফিকেটধারী। সরকারি কর্মকর্তা, ডাক্তার, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার কিছু লোক এসব জাল সার্টিফিকেট ব্যবহার করছেন। ইতিমধ্যে যাচাই-বাছাই করে জাল সার্টিফিকেটের প্রমাণ পাওয়ায় টনক নড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। (আরও…)
রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হয়ে উঠতে যাচ্ছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন ও নতুন নামকরণের সরকারি সিদ্ধান্তসহ নানা ইস্যুতে প্রধান বিরোধী দল বিএনপি সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। তারা ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সরকার তার অবস্থান থেকে সরে না এলে সরকার পতনের আন্দোলনের হুমকি দিয়েছে তারা।
অন্যদিকে বিরোধী দলের আন্দোলনের হুমকির মুখে সরকারও দেশে যে কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির অপচেষ্টা শক্ত হাতে দমন করার পাল্টা হুশিয়ারি দিয়েছে। (আরও…)

‘সকাল থাইক্যা কামে আয়ি। হারাদিনে পাঁচ-ছয় ফাইরি (২৫-৩০ কেজি) কয়লা তুলি। ৬০-৭০ টাকা মণ দরে বেচতাম পারি। এইডা কইরাই সংসার চালাই।’ কথাগুলো দুর্গাপুরের বালিকান্দি গ্রামের কয়লা শ্রমিক কুলসুমা বেগমের (৬০)। শুধু কুলসুমা নন, তার মতো আরও প্রায় ৩-৪ হাজার নারী-পুরুষ ও শিশু কয়লা তোলে সোমেশ্বরী নদীর চরে। ধু-ধু বালির নিচে চাপা পড়ে থাকা এসব জৈব কয়লা এখন তাদের কাছে ‘কালো সোনা’। (আরও…)