প্রচ্ছদ

সাপ্তাহিক ২০০০ | প্রচ্ছদ প্রতিবেদন | শনিবার 23 জানুয়ারি 2010 2:15 পুর্বাহ্ন ১০ মাঘ ১৪১৬

বর্ষ ১২ সংখ্যা ৩৭

আগুন
নোমান চৌধুরী ও আপেল মাহমুদ

সাপ্তাহিক ২০০০ | প্রচ্ছদ প্রতিবেদন | শনিবার 23 জানুয়ারি 2010 2:04 পুর্বাহ্ন ১০ মাঘ ১৪১৬

বেলা দশটা। অন্য দিনের মতোই কর্মচঞ্চল হয়ে উঠেছে কারওয়ানবাজারের বিএসইসি ভবন। বহুতল ভবনটির বিভিন্ন অফিসের কর্মরতরা নির্ভাবনায় নিজেদের কাজ করে যাচ্ছেন। হঠাৎই ছন্দপতন! বহুতল ভবনটিতে শুরু হয়েছে আগুনের তা-ব। দিনভর চলে আগুনের ধ্বংসযজ্ঞ। রাজধানীজুড়ে জনজীবনে নেমে আসে আতঙ্ক। (আরও…)

আগুন নিয়ে সেকালে ভাবনা॥
দিলীপ দেবনাথ

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | শনিবার 23 জানুয়ারি 2010 2:00 পুর্বাহ্ন ১০ মাঘ ১৪১৬


আমরা এখন আগুন পকেটে নিয়ে ঘুরে বেড়াই। সামান্য একটা দেশলাইয়ের কাঠি থেকে তৈরি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে সবকিছু। অথচ এই আগুন তৈরির কৌশল ও এর ব্যবহার শিখতে মানুষের লেগেছে হাজার হাজার বছর। মানুষ দাবানল দেখেছে, অগ্ন্যুৎপাত দেখেছে, আকাশ থেকে বজ্র বিদ্যুৎ নেমে আসতে দেখেছে। (আরও…)

তির্যক
অন্নপায়ী বাঙালির বিজিগীষা
দীপঙ্কর শর্মা

সাপ্তাহিক ২০০০ | বিবিধ | শনিবার 23 জানুয়ারি 2010 1:58 পুর্বাহ্ন ১০ মাঘ ১৪১৬

রাজধানীতে বসিয়া এই প্রচ- শীতের মধ্যেও বেশ উষ্ণতা অনুভব করিতেছি। সুদূর সাইবেরিয়া হইতে আগত সূচীমুখ শৈত্যপ্রবাহ আমার গাত্র তেমন বিদ্ধ করিতে পারিতেছে না। না, শীতবস্ত্র ও মস্তকাবরণ পরিধান করিবার কারণে নহে, রাজধানীতে রাজনীতির এমন উষ্ণ বাতাস বহিতেছে যে, তাহা সাইবেরীয় শৈত্যপ্রবাহকে প্রবল বেগে ঠেলিয়া দিতেছে। (আরও…)

‘আগুন তো সব ছাই কইরা দিছে’
নুরুজ্জামান লাবু

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | শনিবার 23 জানুয়ারি 2010 1:58 পুর্বাহ্ন ১০ মাঘ ১৪১৬


হারুন (৪৫)। রাতে পাহারাদার আর দিনে রাজমিস্ত্রির জোগালি। আগের রাতে ‘নাইট ডিউটি’ করেছেন। সকালে কিছুক্ষণ ঘুমিয়ে কাজে গিয়েছিলেন। বিকালে ঘরে ফিরে আবারও ঘুমিয়ে নিচ্ছিলেন; কারণ আবার ‘নাইট ডিউটি’তে যেতে হবে। আগুন আগুন চিৎকারে তার ঘুম ভাঙে। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। (আরও…)

টেকনোলজি

সাপ্তাহিক ২০০০ | বিবিধ | শনিবার 23 জানুয়ারি 2010 1:56 পুর্বাহ্ন ১০ মাঘ ১৪১৬

দ্রুতগতির সেল নেটওয়ার্ক

আমরা সেলফোনে যে নেটওয়ার্ক পাচ্ছি তা থ্রিজি (থার্ড জেনারেশন) নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে একটি মোবাইলে বেশ কয়েকজন ঢুকতে চাইলে জট পাকিয়ে যায়। আবার মোবাইল গ্রাহক যদি ইউটিউবে ভিডিও দেখতে চায় বা ফেসবুক থেকে প্রয়োজনীয় ছবি আপলোড করতে চায় তাহলে তার দরকার প্রয়োজন মতো গতি। (আরও…)

অগ্নিকান্ডের আঞ্চলিক চিত্র
সিলেট প্রতিনিধি

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | শনিবার 23 জানুয়ারি 2010 1:50 পুর্বাহ্ন ১০ মাঘ ১৪১৬

সিলেট
মান্ধাতা আমলে পড়ে আছে দমকল বাহিনী
সিলেট বিভাগের ৩৮ উপজেলার মধ্যে মাত্র ১১টি উপজেলায় রয়েছে ফায়ার সার্ভিস স্টেশন। ২৭টি উপজেলায় ফায়ার সার্ভিসের কোনও স্টেশন নেই। (আরও…)

পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগ কক্সবাজার সৈকতে বিদেশি আসা কমে গেছে
২০০০ প্রতিবেদন

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | শনিবার 23 জানুয়ারি 2010 1:48 পুর্বাহ্ন ১০ মাঘ ১৪১৬

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ার পরও কক্সবাজারে বিদেশি পর্যটক আসা বেশ কমে গেছে। বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও স্বাচ্ছন্দ্যের অভাব ও তাদের যথার্থ নিরাপত্তা নিশ্চিত করতে না পারাই এর জন্য প্রধানত দায়ী। সৈকতের অনুন্নত পরিবেশ, প্রতারকদের অবাধ বিচরণ এবং রাতে সৈকতে নিরাপত্তার অভাব ও ইভটিজিং এর অন্যতম কারণ। (আরও…)