প্রচ্ছদ

সাপ্তাহিক ২০০০ | প্রচ্ছদ প্রতিবেদন | রবিবার 10 জানুয়ারি 2010 2:30 পুর্বাহ্ন ২৭ পৌষ ১৪১৬
প্রচ্ছদ

বর্ষ ১২ সংখ্যা ৩৫

বর্ষ ১২ সংখ্যা ৩৫

নাম বদলের রাজনীতি
দিলীপ দেবনাথ ও পলাশ মাহবুব

সাপ্তাহিক ২০০০ | প্রচ্ছদ প্রতিবেদন | রবিবার 10 জানুয়ারি 2010 2:28 পুর্বাহ্ন ২৭ পৌষ ১৪১৬

The process of renaming has become

politically fashionable (আরও…)

ফটোরিপোর্ট-কার্যালয়ের নামে দখলদারি
ছবি : সুদীপ্ত সালাম

সাপ্তাহিক ২০০০ | বিবিধ | রবিবার 10 জানুয়ারি 2010 2:22 পুর্বাহ্ন ২৭ পৌষ ১৪১৬

ইস্কাটন গার্ডেনে স্থাপন করা হয়েছে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড।
ছবিতে দেখা যাচ্ছে রাস্তা দখল করে কার্যালয় বানানোর প্রক্রিয়া চলছে (আরও…)

গাইবান্ধায় বিলুপ্তির পথে চারু কারু ও দারুশিল্প
আবু জাফর সাবু

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | রবিবার 10 জানুয়ারি 2010 2:20 পুর্বাহ্ন ২৭ পৌষ ১৪১৬

নদীবেষ্টিত গাইবান্ধার  চারু, কারু ও দারুশিল্প স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। কালের বিবর্তনে অযতœ, অবহেলা ও সংরণের অভাবে এ জেলার সেসব ঐতিহ্যবাহী শিল্প আজ বিলুপ্তির পথে। বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে কোনও রকমে টিকে রয়েছে এসব শিল্প এখনও। (আরও…)

তেলেঙ্গানা নিয়ে কেন্দ্র বেকায়দায়
সালেহ সিদ্দিকী

সাপ্তাহিক ২০০০ | আন্তর্জাতিক | রবিবার 10 জানুয়ারি 2010 2:19 পুর্বাহ্ন ২৭ পৌষ ১৪১৬

অন্ধ্রের একটি অংশকে তেলেঙ্গানা রাজ্য করার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। অন্ধ্রপ্রদেশের ২৩টি জেলার মধ্যে ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে।
তেলেঙ্গানার প্রচ- আন্দোলনের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম  তেলেঙ্গানাকে আলাদা রাজ্যের ঘোষণা দিলে দলের মধ্যে সৃষ্টি হয় দ্বিধাবিভক্তি। দলের নীতিনির্ধারকদের চাপের মুখে সরকার আগের ঘোষণা থেকে পিছু হটতে শুরু করলে আবার উত্তপ্ত হয়ে উঠেছে গোটা তেলেঙ্গানা।
তেলেঙ্গানা ইস্যুতে তেলেঙ্গানার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে চলছে অনশন। চলছে ধর্মঘট, আন্দোলন। আগের ঘোষণা থেকে পিছু হটে আসার প্রতিবাদে তেলেঙ্গানা অঞ্চলের ১৩ মন্ত্রী পদত্যাগ করেছেন। মন্ত্রীসহ ৮০ জনের মতো এমপি ইস্তফা দিয়ে শামিল হয়েছেন আন্দোলনে। নতুন রাজ্যের দাবিতে হায়দারাবাদসহ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত রয়েছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশকে অক্ষত রাখতে খোদ কংগ্রেসের একটি অংশ মরিয়া। তারা বলছেন, তেলেঙ্গানাকে আলাদা রাজ্য করার ঘোষণা রাজনৈতিক অপরিণামদর্শিতার বহিঃপ্রকাশ। এভাবে তেলেঙ্গানা ইস্যুতে দলের অভ্যন্তর থেকে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছে কংগ্রেস।
তেলেঙ্গানা নিয়ে এমনিতেই চরম বেকায়দার কংগ্রেস, তার ওপর যৌন কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে অন্ধ্রপ্রদেশের গভর্নর নারায়ণ দত্ত তেওয়ারির পদত্যাগ দলের জন্য একটি বড় ধরনের আঘাত হিসাবে গণ্য হচ্ছে। যৌন কেলেঙ্কারির অভিযোগকে তেওয়ারি জোরগলায় বিদ্বেষপূর্ণ আখ্যায়িত করলেও ব্যাপারটি এতদূর পর্যন্ত গড়ায় যে, ভারতের কেন্দ্রীয় সরকার পর্যন্ত তার প্রতি নাখোশ হয়। শেষ পর্যন্ত অবস্থা বেগতি দেখে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। তিনি অবশ্য স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের কাছে পদত্যাগপত্র পেশ করেন ।
তেলেঙ্গানাকে নতুন রাজ্যের ঘোষণায় দুভাগে বিভক্ত হয়ে পড়েছে কংগ্রেস। তেলেঙ্গানা এলাকার অনেক কংগ্রেস নেতা, মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়ক এই রাজ্যের দাবিতে আন্দোলনে সোচ্চার। অপরদিকে প্রয়াত মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির ছেলে এমপি জগমোহন রেড্ডির নেতৃত্বে কংগ্রেসের প্রভাবশালী অংশ অন্ধ্রকে অখ- রাখার পক্ষে। ফলে দ্বিমুখী সঙ্কটের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার।
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতা কে চন্দ্রশেখর রাওয়ের আমরণ অনশনকে কেন্দ্র করে হায়দারাবাদসহ অন্ধ্রপ্রদেশের ৯টি জেলার আন্দোলন চরমে পৌঁছলে তার অনশনের ১১ দিনের মাথায় গত ১০ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ঘোষণা দেন, পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার উদ্যোগ শিগগিরই নেওয়া হবে।  প্রসঙ্গক্রমে বলা যায়, তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবি প্রায় ৫০ বছরের। সরকারের ঘোষণার পর তেলেঙ্গানাপন্থিরা শান্ত হলেও বাকি অন্ধ্রপ্রদেশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। অন্ধ্র উপকূলীয় এলাকা ও রয়ালাসিমার অধিবাসীরা অখ- অন্ধ্রপ্রদেশ টিকিয়ে রাখার দাবিতে আন্দোলন শুরু করে। কাদিরি গুটি এবং অপরাপর শহরে দাঙ্গার সূত্রপাত ঘটে। বিশাখাপতনমে ছাত্ররা কালো দিবস পালন করে।
অন্যদিকে অখ- অন্ধ্রপ্রদেশ টিকিয়ে রাখার দাবিতে গত ১০ ও ১১ ডিসেম্বর রাজ্যের বিধানসভার ১৪০ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি রাজ্য সরকারের মন্ত্রীসভার ৩৪ জনের মধ্যে ২০ সদস্য পদত্যাগ করার ঘোষণা দেন। এ ছাড়াও অন্ধ্রপ্রদেশের এমপি রাজাগোপাল লোকসভা থেকে পদত্যাগ করেন এবং অন্যান্য এমপিকেও পদত্যাগ করার আহ্বান জানান। ফলে একপক্ষ তেলেঙ্গানা রাজ্যের পক্ষে স্লোগানরত, আরেক পক্ষ অখ- অন্ধ্রপ্রদেশ রাজ্য টিকিয়ে রাখা এবং সরকারি ঘোষণা প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
অখ- অন্ধ্রপ্রদেশ টিকিয়ে রাখার দাবিতে অনশন শুরু করেছেন এমপি এল রাজাগোপাল। তিনি বলেন, রাজ্যের বেশির ভাগ মানুষই অন্ধ্রপ্রদেশের বিভক্তি চান না। অখ- অন্ধ্রপ্রদেশ টিকিয়ে রাখার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য রাজাগোপালের নেতৃত্বে গঠন করা হয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি)। তারাও সড়ক অবরোধ, মিছিল-মিটিং শুরু করেছে।
কেন্দ্রীয় সরকার হয়তো ভাবতেই পারেনি  তেলেঙ্গানা রাজ্যের ঘোষণা তাদের এমন বেকায়দায় ফেলে দেবে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, কংগ্রেসের কোনও নেতাই তেলেঙ্গানা ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করে কিছু বলতে পারছেন না।
তেলেঙ্গানার ঘোষণায় অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে যে তোলপাড় শুরু হয়েছে তার আঁচ শুধু হায়দারাবাদ হয়ে রাজধানী দিল্লিতেই পৌঁছায়নি, দেশের বিভিন্ন জায়গায় বিভাজন ও সহিংসতার আগুনও জ্বালিয়ে দিয়েছে। গাড়ি-দোকানপাট ভাঙার ঘটনা ঘটেছে। অনেক জায়গায় দাঙ্গারও সূত্রপাত হয়েছে। নতুন নতুন রাজ্য ঘোষণার দাবি উঠছে। ১২টি রাজ্য ভেঙে আরও অন্তত ১৭টি নতুন রাজ্য গঠনের দাবিতে সোচ্চার গোটা ভারত। যেসব রাজ্য ভেঙে নতুন রাজ্য গড়ে তোলার দাবি উঠেছে সেগুলো হলোÑ ১. উত্তর প্রদেশ ভেঙে পূর্বাঞ্চল, বুন্দেলখ- ও পশ্চিমাঞ্চল নামের তিনটি রাজ্য ২. পশ্চিমবঙ্গের ছয়টি জেলা ও আসামের ১৫টি  জেলা নিয়ে  কামতাপুর বা বৃহত্তর কুচবিহার রাজ্য, এবং দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড রাজ্য, ৩. গুজরাট ভেঙে সৌরাষ্ট্র রাজ্য, ৪. আসাম ভেঙে বোড়োল্যান্ড ও ডিমারাজি রাজ্য, ৫. তামিলনাড়– ভেঙে দক্ষিণের জেলা নিয়ে মাদুরাই রাজ্য, ৬. জম্মু-কাশ্মির ভেঙে জম্মু রাজ্য, ৭. রাজস্থান ভেঙে মরুপ্রদেশ রাজ্য, ৮. মহারাষ্ট্র ভেঙে বিদর্ভ রাজ্য, ৯. মধ্যপ্রদেশ ভেঙে বিন্ধ্যাচল রাজ্য, ১০. পাঞ্জাব ভেঙে পেপসু রাজ্য, ১১. উড়িষ্যা ভেঙে কলিঙ্গ ও কোশল রাজ্য, ১২. কর্ণাটক ভেঙে মহীশুর রাজ্য।
ভারতে বর্তমানে ২৮টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তেলেঙ্গানা যদি রাজ্য হয় তবে মোট রাজ্যের সংখ্যা দাঁড়াবে ২৯-এ।
যে ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠনের কথা উঠেছে সেগুলো হলো মাহবুবনগর, করিমনগর, রাঙরেড্ডি, নিজামাবাদ, হায়দারাবাদ, আদিলাবাদ, ওয়াবানগাল, খাম্মান, নলগোন্ডা ও মিদাক।
একটি পত্রিকার সূত্রে সর্বশেষ জানা যায়, তেলেঙ্গানার সঙ্কট সামাল দিতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করে পৃথক উন্নয়ন বোর্ড গঠন করতে পারে কেন্দ্রীয় ইউপিএ সরকার। গত ২৮ ডিসেম্বর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এই প্রস্তাব উপস্থাপন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। এতে তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের অচলাবস্থা আপাতত শান্ত হতে পারে বলে আশা করছেন তিনি। অবশ্য এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা হয়নি। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা চন্দ্রশেখর রাওকে রাজি করানো গেলেই কেবল এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবে সরকার। মূলত রাজনৈতিক সঙ্কট ও ঐকমত্যের অভাবে পৃথক রাজ্য গঠনের প্রক্রিয়া অনিশ্চিত দেখে বিকল্প চিন্তা করছে কেন্দ্রীয় সরকার।

২০১০ সালের প্রথম সংসদ অধিবেশন শুরু
২০০০ প্রতিবেদন

সাপ্তাহিক ২০০০ | অনলাইন | রবিবার 10 জানুয়ারি 2010 2:19 পুর্বাহ্ন ২৭ পৌষ ১৪১৬

৪ জানুয়ারি বিকাল ৩টায় শুরু হয় ২০১০ সালের প্রথম ও শীতকালীন সংসদ অধিবেশন। এতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল অংশ নেয়নি। নবম সংসদের ৪র্থ অধিবেশনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান উদ্বোধনী দিনে ভাষণ দেন। বিএনপি সংসদে অনুপস্থিত সম্পর্কে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদে যোগ দেওয়ার পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। এ অধিবেশনে ১১টি বিল পাসের অপেক্ষায় রয়েছে।

বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের মৃত্যু পরোয়ানা জারি

বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাবন্দি ৫ আসামির মৃত্যুদ- কার্যকর করতে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। ঢাকা জেলা ও দায়রা জজ মোঃ আবদুল গফুর পরোয়ানায় স্বাক্ষর করার পর লাল খামে ভরে ৩ জানুয়ারি সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করা হয়।

অবশেষে ঘোষিত হলো বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

১ জানুয়ারি রাতে ঘোষিত হলো বিএনপির ৩৮৬ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি। কমিটিতে চেয়ারপারসনের ৩২ উপদেষ্টাসহ ১২১ কর্মকর্তা ও ২৬৫ জন নির্বাহী কমিটির সদস্য রয়েছেন। এ কমিটিতে অনেক বিতর্কিত, সংস্কারপন্থি ও দুর্নীতিবাজ নেতাও স্থান পেয়েছেন। এদিকে একই দিনে ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে বলেন, ভারত সফরে ট্রানজিট, টিপাইমুখ বাঁধসহ কোনও অসম চুক্তি হলেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হবে। ওই দিন ১৭১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি নিয়েও ছাত্রদলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু

রাজধানীর শেরেবাংলানগরে ১ জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ১৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশে ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে দ্রুত শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিল্প স্থাপনের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে। এদিকে ৩ জানুয়ারি তৃতীয় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভূমিদস্যুদের হাত থেকে ঢাকা শহরকে বাঁচানোর জন্য এর পরিধি বাড়ানো হবে। যেকোনও মূল্যে পরিবেশ রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সরকার ঢাকাকে কেন্দ্র করে অঞ্চলভিত্তিক ৪টি উপশহর গড়ার পরিকল্পনা করেছে। এ ছাড়া নিরাপত্তা ঝুঁকির কারণে প্রধানমন্ত্রীর ভারত সফরে কলকাতা ও শান্তিনিকেতন যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে। ৩ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা নাইট উপাধিতে ভূষিত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদকে সম্মানসূচক নাইট খেতাবে ভূষিত করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। দারিদ্র্যবিমোচন এবং দরিদ্রের ক্ষমতায়নে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩১ ডিসেম্বর এ খেতাবের জন্য ঘোষিত হয় তার নাম। ১৯৪৭ সালের পর তিনিই প্রথম বাংলাদেশি হিসাবে নাইট উপাধিতে ভূষিত হলেন।

ভারত থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন

৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের বৈঠকে ভারত থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। বিনিময় সমঝোতা স্মারক চূড়ান্ত হলে আলোচনার মাধ্যমে দাম ঠিক করে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হবে।

পঞ্চম সংশোধনী বাতিলের রায়

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন প্রত্যাহার করা হয়েছে। খারিজ হয়েছে রায় স্থগিতের আদেশ। সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২৮ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়। বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ ৩ জানুয়ারি সরকারের আপিল আবেদন প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিমকোর্টের ৩ আইনজীবীর করা লিভ টু আপিলের ওপর আগামী ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে আদালত।

অন্যান্য

গত কয়েক দিনে রাজধানীসহ সারাদেশে শৈত্যপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। শৈত্যপ্রবাহের কারণে মহাসড়ক ও নৌরুটগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শৈত্যপ্রবাহে সারাদেশে অর্ধশতাধিক লোক নিহত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে ৪ জানুয়ারি পালিত হলো ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩ জানুয়ারি প্রথম আলোর যশোরের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক অশোক সেন পরলোক গমন করেছেন। ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজতে না বাজতেই নানা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে সারাদেশে উদ্যাপিত হয়েছে ইংরেজি নববর্ষ। ৩১ ডিসেম্বর দিবাগত রাতে ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরা ও পূর্বাঞ্চল প্রকল্পের তৃতীয় পর্বের ৩ হাজার ১শ ১৬ প্লটপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেছে। ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শিমুলহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। ৩০ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা ম-লকে মারধর করেছে ছাত্রলীগ নেতা এমদাদ হোসেন। এ ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও সহকারী প্রক্টর মুশতাক আহমেদ লাঞ্ছিত হয়েছেন।

আন্তর্জাতিক

পাকিস্তানের পেশোয়ারে ভলিবল খেলার মাঠে ১ জানুয়ারি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। ৩০ ডিসেম্বর আফগানিস্তানের খোস্ত ও কান্দাহারে পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলায় সিআইএর ৮ এজেন্ট, কানাডার ৪ সেনা ও ১ সাংবাদিকসহ ১৩ জন নিহত হয়েছে। এ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে সিআইএ। ব্রাজিলের রিওডি জেনিরোর দণি-পশ্চিমাঞ্চলে একটি ছোট হোটেলে ভূমিধসে ৪৪ জন নিহত হয়েছে। মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা ডেনমার্কের কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টরগার্ডকে খুন করতে গিয়ে সোমালীয় জঙ্গি পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়েছে।

খেলা

মাশরাফির অনুপস্থিতিতে সাকিব আল হাসানের নেতৃত্বে ৪ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে। এ সিরিজের অপর দল হলো ভারত।

দুর্নীতি দমন কমিশন কোন পথে?
আলমগীর স্বপন

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | রবিবার 10 জানুয়ারি 2010 2:18 পুর্বাহ্ন ২৭ পৌষ ১৪১৬

বাথরুমের একটি প্যান বসাতে শ্রমিক লেগেছে ১২২ জন! বিস্ময়কর হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড- বিটিসিএল-এর খুলনা অফিসে এমন ভুতুড়ে বিল পেয়েছিল দুর্নীতি দমন কমিশন। এভাবে অফিসটিতে সে সময় রণাবেণ ও মেরামতের নামে বিভিন্ন খাতে ৩৩ কোটি টাকার দুর্নীতির তথ্য পায় কমিশন। (আরও…)

সদরঘাটের ভাসমান হোটেল
আপেল মাহমুদ

সাপ্তাহিক ২০০০ | প্রতিবেদন | রবিবার 10 জানুয়ারি 2010 2:17 পুর্বাহ্ন ২৭ পৌষ ১৪১৬

সদরঘাটের বুড়িগঙ্গায় ভাসমান নৌকা হোটেলের ঐতিহ্য বেশ প্রাচীন। পঞ্চাশ বছর আগেও এসবের অধিকাংশই ছিল হিন্দু হোটেল। বুড়িগঙ্গার বুকে তখন ভাসত পঞ্চাশটিরও বেশি নৌকা। মূলত ঢাকার বাইরে থেকে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষই এসব হোটেলে থাকা ও খাওয়ার জন্য যেত। এখন নৌকা সংখ্যা কমে পাঁচটিতে দাঁড়িয়েছে। নৌকা হোটেলগুলো ব্যবহৃত হচ্ছে শুধু থাকার জন্য। (আরও…)