‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না।’ এটা অনেকটা প্রবাদ বাক্য হয়ে গেছে। ঘুষ দেয়া-নেয়া আমাদের প্রশাসন সংস্কৃতির এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব পদক্ষেপেই ঘুষের টাকা গুনতে হচ্ছে। সরকারি-বেসরকারি সব কাজেই ঘুষের প্রচলন হয়েছে। দুর্নীতির সবচেয়ে প্রকট অংশ ঘুষ। ভুক্তভোগী থেকে গবেষণা প্রতিষ্ঠান সবাই স্বীকার করে ঘুষের দৌরাত্ম্য, প্রভাব ও প্রতিপত্তির কথা। [...]
সাফল্য-ব্যর্থতার মধ্য দিয়েই কেটেছে মহাজোট সরকারের তিন বছর। সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তার ভাষণে সরকারের ইতিবাচক দিক উঠে এলেও ব্যর্থতার বিষয়ে তিনি তেমন কিছু বলেননি। বিরোধী দল প্রধানমন্ত্রীর ওই ভাষণ প্রত্যাখ্যান করেছে। মহাজোট সরকার জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে, নির্বাচনী ইশতেহারে যে সব প্রতিশ্রুতি তার কী অবস্থা তা [...]
জলবায়ু রাজনীতি নয়া মোড় নিয়েছে। ডারবান সম্মেলনে আন্তর্জাতিক দরকষাকষি নতুন মাত্রা পেয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে দেন-দরবার নয়া মহাসড়ক ধরে যাত্রা শুরু করেছে। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সনদ প্রণীত হয় নিউইয়র্কে ১৯৯২ সালে। ওই বছর জুনে রিও ধরিত্রী সম্মেলনে সেই সনদ স্বাক্ষরিত হয়। পরে ১৬টি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু এসব সম্মেলনের সঙ্গে ডারবানের ১৭তম সম্মেলনের [...]
সার্কাস বলতে বোঝায় একটি ভ্রাম্যমাণ দলকে, যেটিতে থাকেন ভাঁড়, অ্যাক্ট্রব্যাট, বাজিকর, সংগীতশিল্পীসহ নানা ধরনের স্ট্যান্ট প্রদর্শক। অবশ্য এসব মানুষের দেখানো প্রদর্শনীকেও সার্কাস বলা হয়। পুরো প্রদর্শনীর নিয়ন্ত্রক বা সঞ্চালককে বলা হয় রিং মাস্টার। সার্কাস প্রদর্শনের জন্য প্রথাগতভাবে ব্যবহার করা হয় ৪২ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে। এই ক্ষেত্রের বাইরে থাকে দর্শকদের বসার আসন। ১৯ শতকের [...]
বেশিদিন হয়নি সিরাজগঞ্জ শহরে হাতির পিঠে চড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করল একটি ছাত্র সংগঠন। হাতিটি আনা হয়েছিল ভাড়া করে। এটি ছিল একটি সার্কাস পার্টির হাতি। খোঁজ নিয়ে জানা গেল, একটি সার্কাস দল হাতিটি ভাড়া দিয়েছিল বাড়তি আয়ের জন্য। আজকাল সার্কাসে যা আয় হয় তা যথেষ্ট নয়। যে কারণে প্রায় সময়ই সার্কাস দলকে খুঁজতে হয় বিকল্প পথ। [...]
লক্ষ দাসের সার্কাস। এ নামেই দলটি পরিচিত বাংলাদেশে। কারণ এর মালিক লক্ষ দাস। কিন্তু দলটির মূল নাম ‘দি রয়েল বেঙ্গল সার্কাস’। সার্কাস লক্ষ দাসের কাছে শুধু ব্যবসা ছিল না, ছিল এক ধরনের নেশা। হাজার হাজার জনতার উপস্থিতিতে নিজের সেরা খেলাটি যখন দেখাতেন, তখন আনন্দে মন ভরে উঠত। সেই নির্মল আনন্দ ছড়িয়ে দিতেন গ্রাম থেকে গ্রামে, [...]
রাজধানীতে ৫০৩টি ছিনতাই পয়েন্ট! রাজধানী ঢাকায় ছিনতাই পয়েন্ট ৫০৩টি। এ তথ্য পুলিশ প্রশাসনের। পুলিশের তথ্য মতে, ছিনতাইয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো সূত্রাপুর। এখানে ৪৫টি ছিনতাই পয়েন্ট রয়েছে। এর পরই রয়েছে যাত্রাবাড়ী। যাত্রাবাড়ীতে ৩৫টি ছিনতাই পয়েন্ট রয়েছে। ঢাকা মহানগরের সর্বশেষ ছিনতাই চিহ্নিত পয়েন্টগুলোর মধ্যে আরো রয়েছে উত্তরায় ৩০, রমনায় ২৫, মোহাম্মদপুরে ২৫, তেজগাঁওয়ে ২৫, ধানমন্ডিতে [...]
নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৯৮ সালে নগর স্বাস্থ্যসেবা প্রকল্প চালু হয়। সেবা প্রদানের কার্যক্রম শুরু হয় ২০০০ সাল থেকে। ২০০৫ সালের জুনে প্রথম প্রকল্পের মেয়াদ শেষ হলে একই বছরের জুলাই থেকে দ্বিতীয় মেয়াদে কার্যক্রম শুরু হয়। ২০১১ সালের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলে তা এখনো চলছে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে ৫৩১ কোটি [...]
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামী তাদের অস্তিত্ব রক্ষায় এখন মরিয়া হয়ে উঠেছে। তাদের প্রধান ‘থিংকট্যাঙ্ক’ গোলাম আযমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ১১ জানুয়ারি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতারা যখন বঙ্গভবনে সংলাপ করছিলেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সঙ্গে তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসা জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে গ্রেফতার করে জেলে [...]
শেলির খুব রাগ হয় নোশিনের ওপর। নোশিনের প্রেমিক আরমান সিলেটে থাকে। ফোনেই পরিচয় হয়েছে ওদের। দুজন দুজনকে প্রচণ্ড ভালবাসে, কখনো নাকি ওদের দেখা হয়নি। নোশিনের মুখে তাদের ভালবাসার গল্প শুনে শুনে শেলি বলে রেখেছিল, আরমান ঢাকায় এলে অবশ্যই যেন ওকে জানায়। ওর খুব শখ এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার। অথচ কিছুদিন আগেই নাকি আরমান [...]
তুইতাল। এর আর কোনো নাম নেই। নয়নশ্রী ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম, কিন্তু সৌন্দর্যে বিশাল। ইছামতির বাঁকে, নবাবগঞ্জের দাউদপুরে এর অবস্থান। মধ্যে থাকা বিক্রমপুর-মুন্সীগঞ্জ দূরত্বের ব্যবধান বাড়ালেও নবাবগঞ্জ ঢাকা জেলার একটি উপজেলা। সে হিসেবে তুইতাল ঢাকারই একটি গ্রাম। ঠিক গ্রাম নয়, যেন নদীতে ঘেরা এক ¯^প্নময় বসতি। অথচ বছর দশেক আগেও এলাকাটি দুর্গম ছিল। নদীপথ যোগাযোগের [...]
বহুল আলোচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বিক্রির নিলাম শেষ হয়েছে। ক্রিকেটের নতুন ভার্সন টুয়েন্টি-টুয়েন্টি অনেক আগেই জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। সব প্রস্তুতি গুছিয়ে নেয়া হয়েছে। বাকি শুধু ক্রিকেটারদের নিলাম। আর তা হলেই মাঠে গড়াবে বিপিএল। দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগাতে পারবে কি এ আয়োজন? দলের নিলাম সম্পন্ন : [...]
বাংলা ভাষায় জাপান বিষয়ক শতবর্ষ প্রাচীন গ্রন্থ জাপান প্রবাস মন্মথনাথ ঘোষ সংগ্রহ, সম্পাদনা ও ভূমিকা : সুব্রত কুমার দাস (শেষ পর্ব) শেষোক্ত শ্রেণীর শিল্প শিক্ষার্থীদিগের নিম্ন বর্ণিত গুণ থাকিলেই যথেষ্ট। যাঁহারা এন্ট্রান্স পর্য্ন্ত পড়িয়াছেন এবং অঙ্কন বিদ্যায় যাঁহাদিগের মোটামুটি জ্ঞান আছে, তাঁহারা বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী যুবক অপেক্ষা কোনও অংশে অযোগ্য নহেন; বরং অনেক স্থলে [...]
অ্যাঙ্গোলা পুরোনাম : রিপাবলিক অব অ্যাঙ্গোলা রাজধানী : লুয়ান্ডা রাষ্ট্রভাষা : পর্তুগিজ সরকার : প্রজাতন্ত্র রাষ্ট্রপতি স্বাধীনতা : পর্তুগাল থেকে ১১ নভেম্বর, ১৯৭৫ সালে মুদ্রা : কুয়াঞ্জা আয়তন : ১২,৪৬,৭০০ বর্গকিলোমিটার জনসংখ্যা : ১ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার মাথাপিছু গড় আয় : ৫,৭৪৮ ডলার আফ্রিকান দেশগুলোর অন্যতম ধনী রাষ্ট্র অ্যাঙ্গোলা দক্ষিণ-পশ্চিম আফ্রিকার আটলান্টিক [...]
১৩ জানুয়ারি শেষ হলো ২০১২ ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস) শীর্ষক বিশ্বের অন্যতম বড় ও ঐতিহ্যবাহী তথ্যপ্রযুক্তি মেলা। এবারো যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে ৪ দিনব্যাপী মেলা আয়োজন করা হয়েছিল। কনজ্যুমার ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন ১৯৬৭ সাল থেকে এই মহাপ্রদর্শনীর আয়োজন করে আসছে। বিশ্বের শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠান এতে অংশ নেয়। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নেতৃস্থানীয় কোম্পানিগুলো নিজেদের সবচেয়ে নতুন [...]
সল্টলেক হবে বার্মিংহাম : গত বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছিলেন, তাদের দল যদি ক্ষমতায় আসে তবে তারা কলকাতাকে লন্ডন এবং উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানাবেন। নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন এবং উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর প্রয়োজনীয় উদ্যোগও নিয়েছেন। এদিকে ৯ জানুয়ারি কলকাতার উপকণ্ঠের সল্টলেকের একটি নিকাশি ব্যবস্থার [...]
এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর মধ্যে দ্ব›দ্ব ও উত্তেজনা চলার পর ১৪ জানুয়ারি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান পারভেজ কায়ানি। ওই সাক্ষাতের ফলে বোঝা যাচ্ছে তাত্তিকভাবে সেখানকার সেনাবাহিনী এখনো সরকারের অধীনে আছে, জারদারি-গিলানিও আপাতত রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। হয়তো অচিরেই কোনো সেনা অভ্যুত্থান হবে না এবং সেখানকার নির্বাচিত [...]
নতুন প্রতিরক্ষা কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে এ নয়া কৌশল ঘোষণা করেন। এই ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রতিরক্ষা বাজেট কমানোর কথা বলেছেন। তবে প্রতিরক্ষা ব্যয় কমানোর কথা বলা হলেও এর ফলে বিশ্বব্যাপী তাদের সামরিক শ্রেষ্ঠত্ব যাতে ক্ষুণ্ন না হয় সে কথাও উল্লেখ করা হয়েছে নয়া কৌশলে। অর্থনৈতিক পুনর“জ্জীবন ঘটাতে [...]
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নানা দাবি নিয়ে আন্দোলন হয়েছে এবং হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে আন্দোলনের সংগঠক ও নেতৃত্বদের ওপর প্রশাসন, পুলিশ ও ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর ক্যাডারদের নিপীড়ন নেমে এসেছে। বুয়েটে সনি হত্যার মূল আসামি এখনো ধরা না পড়লেও সে সময় হত্যাকারীদের বিচার চাওয়ার আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে বহিষ্কৃত হতে হয়েছিল অনেককে। এমন কিছু [...]